গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী থেকে নারী সহ ২ মাদককারবারি কে আটক করেছে মহানগর গোয়ান্দা বিভাগ(ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৭ মে) রাত সাড়ে ১১ টার সময় টঙ্গী পূর্ব থানাধীন মধ্য আরিচপুর বউবাজার জনৈক হারুনের চায়ের দোকানের সামনে থেকে ২০০ পিস ইয়াবা সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ১। সুলতানা আক্তার (২৭) ২। মোঃ রহিম মিয়া (৩২)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর এলাকায় অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালাতে গেলে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply