আবুল কালাম আজাদ কক্সবাজার প্রতিনিধি:
চকরিয়া উপজেলার রামপুর মৌজার চিংড়ি ও মৎস্য জোন এলাকা হতে দুলাল (৫৬) নামে এক মৎস্য লাশ উদ্বার করা হয়েছে ।
তার রহস্যজনক মৃত্যুতে এই নিয়ে এলাকার মানুষের মাঝে ভ্রুজাল সৃষ্টি হয়েছে ।
গতকাল ২৯ মে রাত ১১.৩০ টায় এ ঘটনা ঘটেছে ।
তিনি মৎস্য ঘের থেকে মাছ নিয়ে ফিরছিলেন।
নিহত মোহাম্মদ দুলাল (৫৬) পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড
বুড়ির পাড়ার ঘাইট্টারচর মৃত গোলাম ছোবহানের ছেলে ।
লাশটি উদ্বার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে ।
নিহতের ভাগিনা সাহারবিল মাইজঘোনার সাইফুল ইসলাম জানিয়েছেন, তার মামা দুলাল দীর্ঘ দিন ধরে রামপুর মৌজার চিংড়ি জোনের মাছের চাষ করে আসছেন। তার মামার সাথে পারিবারিক প্রতিবেশীদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ রয়েছে।
হয়তো সেই কারণেই তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হতে পারে বলে ধারণা করেন। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্বার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তারগণ তাকে মৃত ঘোষনা করেন।
তবে তার দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
চকরিয়া থানার ওসি শাকের মোঃ যুবায়ের বলেন, ঘটনার খবর পেয়ে থানার অপারেশন অফিসার (এসআই) মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে পাঠিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে আসা হয়েছে ।
ময়না তদন্তের কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
তিনি ঘটনার ক্লু উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে পরিকল্পিত ঘটনা মনে হচ্ছেনা। এই ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে ।
এ ঘটনায় এলাকবাসীর মাঝে ভ্রুজাল সৃষ্টি হয়েছে ।
Leave a Reply