যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। অপরদিকে বাগেরহাট জেলা সেচ্ছাসেবক দলের ব্যানারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপির সাবেক সভাপতি গ্রুপ।

রবিবার সকালে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজ্জাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, ড. শেখ ফরিদুল ইসলাম, ব্যারিষ্টার জাকির হোসেন, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, ডা. হাবিবুর রহমানম, হাজরা আসাদুল ইসলাম পান্না, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, জেলা মহিলা দলের সহ সভানেত্রী শিরিনা বেগম, বিএনপি নেতা শরিফ মোস্তফাজামান লিটু, আবুল কালাম আজাদ বুলু, ছাত্রদল নেতা গোলাম রসুল তরফদাল নেওয়াজ, মোল্লা আতিকুর রহমান রাসেল প্রমুখ।

অপরদিকে বাগেরহাট জেলা সেচ্ছাসেবক দলের ব্যানারে আলোচনা সভা ও দোয়া মাহফিল জেলা বিএনপির সাবেক সভাপতি গ্রুপ। জেলা বিএনপির সাবেক সভাপতির সরুইস্থ কার্যালয়ে জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা শেখ ওয়াহিদুজ্জামান দিপু, হাওলাদার এ মান্নান, সাবেক যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক তানু ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল, সাংবাদিক মো. কামরুজ্জামান প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com