যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মির্জা ফখরুল বিএনপির ভাড়া করা নেতা: তথ্যমন্ত্রী

মির্জা ফখরুল বিএনপির ভাড়া করা নেতা: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির প্রথম সারির রাজনীতিকদের বেশিরভাগই ভাড়া করা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ভাড়া করা নেতাদের একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম-সাময়িক বিষয় নিয়ে রবিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে শুধু যুক্ত ছিল তা নয়, বঙ্গবন্ধুর খুনিদের দেশে-বিদেশে পুনর্বাসিত করেছিল, বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছিল, বঙ্গবন্ধুর হত্যার বিচার না হওয়ার জন্য সংসদের ইনডেমনিটি বিল পাস করেছিল।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে জিয়াউর রহমান ও তার পরিবার।  জিয়া ক্ষমতা দখল করার পর ক্ষমতাকে নিষ্কটক করার জন্য সশস্ত্র বাহিনীর হাজার হাজার জোয়ান ও অফিসারকে হত্যা করেছিল।  দিনের পর দিন কারফিউ দিয়ে দেশে কাউফিউতন্ত্র কায়েম করেছিল, এরপরও জিয়া নিজে রক্ষা পাননি। যে সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছিলেন সেই সেনাবাহিনীর হাতেই হত্যার শিকার হন। এভাবে হত্যা করে নিজে রক্ষায় পায় না সেটার প্রমাণ হচ্ছে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড।

বিএনপির জন্ম ‘অবৈধভাবে’ উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির যেসব রাজনীতিবিদ আজ উচ্চ গলায় কথা বলেন, এদের বেশির ভাগই জিয়াউর রহমানের ভাড়া করা রাজনীতিবিদ। তারা অন্য দল করতেন। বিভিন্ন দল থেকে লোক ভাগিয়ে জিয়াউর রহমান দল গঠন করেছিলেন।

‘বিএনপির প্রথম সারির রাজনীতিবিদদের বেশির ভাগই হচ্ছে ভাড়া করা রাজনীতিবিদ। তাদেরই একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com