শিরোনাম :
বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রংপুরে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মুনিয়ার মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ

মুনিয়ার মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক
মুনিয়া ও আনভীর। ফাইল ছবি

রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ।
সোমবার আদালতে তদন্ত প্রতিবেদন দেয়ার কথা ছিল। তবে আদালতের কাছে সময় চেয়েছে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

সম্প্রতি গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, তদন্ত প্রতিবেদন শেষ করতে হলে ময়নাতদন্তের প্রতিবেদন লাগবে। কিন্তু সে প্রতিবেদন আমরা এখনও পাইনি। তাই নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দেয়া সম্ভব হবে না। আমরা ওই দিন আদালতকে বিষয়টি জানাবো। হয়তো নিয়মানুযায়ী আদালত আরো সময় বাড়াবেন।

গত ২৬ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর ভবনের ৩/বি ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুনিয়ার মরদেহ উদ্ধার করে গুলশান থানা-পুলিশ।

এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগ এনে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমপি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন মৃতের বড় বোন নুসরাত জাহান।

মামলার অভিযোগে বলা হয়েছে, সায়েম সোবহানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মুনিয়ার। প্রতি মাসে এক লাখ টাকা ভাড়ার বিনিময়ে মুনিয়াকে ওই ফ্ল্যাটে রেখেছিল সায়েম সোবহান আনভীর। তিনি নিয়মিত ওই বাসায় যাতায়াত করতো। তারা স্বামী-স্ত্রীর মতো করে থাকতো।

মুনিয়ার বড় বোন অভিযোগ করেছেন, তার বোনকে বিয়ের কথা বলে ওই ফ্ল্যাটে রেখেছিল। একটি ছবি ফেসবুকে দেয়াকে কেন্দ্র করে আনভীর তার বোনের ওপর ক্ষিপ্ত হয়। তাদের মনে হচ্ছে, মুনিয়া আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ মামলায় গত ২৭ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালত এজাহার গ্রহণ করে আজ পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com