যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘যশ’ মোকাবিলায় তিনগুণ বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল: ত্রাণ প্রতিমন্ত্রী

‘যশ’ মোকাবিলায় তিনগুণ বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল: ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
ডা. মো. এনামুর রহমান- ফাইল ছবি

করোনা সংক্রমণের মধ্যে ঘূর্ণিঝড় ‘যশ’ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে তিনগুণ বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেন, সেই সঙ্গে মৃত্যু শূন্যের কোঠায় রাখতে শতভাগ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়ার প্রস্তুতিও নেয়া হয়েছিল।
মঙ্গলবার তার অফিসকক্ষে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী’র সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের সময়ে পাঁচ হাজার আশ্রয় কেন্দ্র ব্যবহার করা হয়েছিল। আম্পানের সময়ে করোনার কারণে ১৪ হাজার ৬৭টি আশ্রয় কেন্দ্রে ২৪ লাখ ৭৮ হাজারের বেশি মানুষকে রাখা হয়েছিল।

তিনি বলেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)’র ৭৪ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছিল। কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। স্কাউটের ছয় লাখ স্বেচ্ছাসেবক এ সময় কাজ করেছেন।

ভারতীয় হাইকমিশনার দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের সাফল্যের প্রশংসা করেন। এ দেশের উন্নয়নে তার সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে হাইকমিশনার প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন।

বিশেষ করে কোভিড-১৯, রোহিঙ্গা সমস্যা সমাধান এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় দু’দেশ একযোগে কাজ করবে বলে হাইকমিশনার প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com