যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সমাপ্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সমাপ্ত

নিজস্ব প্রতিনিধি:

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি ঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) ২০২১ এর উপজেলা পর্যায়ের ষাট মিনিটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১লা জুন ২০২১ মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সদর উপজেলার ঈশান গোপালপুর বনাম গেরদা ইউনিয়নের (অনুর্ধ-১৭) ফুটবল টিমের খেলা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল টুর্নামেন্টে গেরদা ইউনিয়ন টিম দুই গোল প্রদান করে বিজয়ী হয়েছে। প্রতিপক্ষ ঈশান গোপালপুর ইউনিয়নের টিম একটি গোল প্রদান করেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল-আমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মজনু, ডিক্রীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিন্টু, নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুজ্জামান মোস্তাক, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা।

অতিথিদের মাঝে উপস্থিত জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ডু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এম এ নাঈম, সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল শাখারী, উপজেলা সমন্বয়কারী আমার বাড়ী আমার খামার প্রকল্প মোঃ নজরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর নূর আলম, ঈশান গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী (সিএ) কামাল হোসেন প্রমুখ।

এছাড়াও গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আইয়ুব হারিজ মিয়া, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-বালক (অনুর্ধ-১৭) ফাইনাল খেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম বাখুন্ডায় অনুষ্ঠিত হয়েছে।
এ ফাইনাল খেলার প্রথমার্ধে গেরদা ইউনিয়নের টিম ১ গোল দিয়েছে ও পরবর্তী গোল দ্বিতীয়ার্ধে আরেকটি গোল দিয়েছে। ঈশান গোপালপুর ইউনিয়নের ফুটবল টিম একটি গোল প্রদান করেছে খেলার দ্বিতীয়ার্ধে।

ঈশান গোপালপুর ইউনিয়ন টিমের জিল্লু ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত, গেরদা ইউনিয়ন টিমের ম্যান অফ দ্যা টুর্নামেন্ট আলামিন। গেরদা ইউনিয়ন টিমের পক্ষে গোল করেন রনি, শাফায়াত।

খেলাটি ধারাভাষ্য বক্তব্য প্রদান করেন নাজমুল হক সুমন ও ইলিয়াস হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার স্বর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বৈশ্বিক দূর্যোগের বছর পার হয়ে গেছে। এখনও এর সংকট রয়েছে। এজন্য সকলকেই মাস্ক পরে চলতে বলেন ও নিরাপদ দুরত্ব বজায় রেখে চলতে বলেন।

খেলা শেষে বক্তাদের মাঝে এ মিনি স্টেডিয়ামের জন্য আরও একটি গ্যালারী তৈরীর দাবি জানান গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আইয়ুব হারিজ মিয়া।

উপরোক্ত দাবির বিষয়ে জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com