যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাজেটে সকল শ্রেণির মানুষের কল্যাণের প্রতিফলন ঘটেছে : এনামুল হক শামীম

বাজেটে সকল শ্রেণির মানুষের কল্যাণের প্রতিফলন ঘটেছে : এনামুল হক শামীম

নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রস্তাবিত বাজেট সময়োপযোগী ও জনকল্যাণমুখী। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে যে অগ্রসর হচ্ছি তা সহায়ক হবে। কারণ, বাজেটে সকল শ্রেণির মানুষের কল্যাণের প্রতিফলন ঘটেছে। মহামারি করোনার কারণে বিশ্ব অর্থনীতি যখন মন্দা, সে মুহূর্তে সরকার সময়োপযোগী এ বাজেট দিয়েছে।

শনিবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রাণিজ সম্পদ কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোরশেদুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী প্রমুখ।

একেএম এনামুল হক শামীম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারের মাধ্যমে যে ওয়াদা করেছিলেন, এই বাজেট সেই ওয়াদা বাস্তবায়নের অংশ। পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ৪১’ সালের উন্নত বাংলাদেশ গড়ার জন্য সহায়তা করবে প্রস্তাবিত এই বাজেট।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com