শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাথরঘাটায় একসঙ্গে ৩ নবজাতকের জন্ম

পাথরঘাটায় একসঙ্গে ৩ নবজাতকের জন্ম

বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলায় রহিমা বেগম (৩২) নামে এক নারী ৩ নবজাতকের জন্ম দিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটায় একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ৩ ছেলে সন্তানের জন্ম দেন তিনি। তাদের নাম রাখা হয়েছে রহমত উল্লাহ, বরকত উল্লাহ ও নেয়ামত উল্লাহ।

রহিমা বেগম পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের মো. মিরাজ হোসেনের স্ত্রী। মিরাজ জেলে শ্রমিক হিসেবে কাজ করেন।

রহিমা বেগমের মা নাসিমা বেগম এবং শাশুড়ি লাইলী বেগম বলেন, আল্লাহর ওপর আমরা খুশি। ছেলে সন্তানের জন্য দোয়া করেছি। তিনি দোয়া কবুল করেছেন।
এদিকে, একই সঙ্গে ৩ ছেলে সন্তান জন্ম গ্রহণের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ৩ সন্তানের ছবি দিয়ে স্বজনরা দোয়া চেয়েছেন।

শাপলা ক্লিনিকের ব্যবস্থাপক মো. মিলন বলেন, মঙ্গলবার ভোর ৫টার দিকে প্রচণ্ড ব্যথা নিয়ে রহিমা বেগমকে তার স্বজনরা ক্লিনিকে নিয়ে আসেন। ডা. বশির আহমেদ অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করান। ভূমিষ্ঠ হওয়া থেকে তিন শিশুকে অক্সিজেনে রাখা হয়েছে।

চিকিৎসক বশির আহমেদ বলেন, গর্ভের বয়স সাড়ে সাত মাস। এ কারণে বাচ্চাদের মা আশঙ্কামুক্ত হলেও বাচ্চা তিনজন ঝুঁকিতে রয়েছে। নবজাতকদের উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com