শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ থেকে চালু হচ্ছে আরও ২০ জোড়া ট্রেন

আজ থেকে চালু হচ্ছে আরও ২০ জোড়া ট্রেন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ রেলওয়েতে ত্রীদের চাপ সামলাতে আজ বুধবার (৯ জুন) যুক্ত হচ্ছে আরও ২০ জোড়া যাত্রীবাহী ট্রেন। এ নিয়ে মোট ৫৭ জোড়া অর্থাৎ ১১৪টি যাত্রীবাহী ট্রেন চলবে।

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানান, যাত্রী অনুযায়ী ট্রেনের সংখ্যা এখনো কম। চাহিদা থাকায় আজ থেকে আরও ২০ জোড়া যাত্রীবাহী ট্রেন চালানো হচ্ছে। ধীরে ধীরে সব যাত্রীবাহী ট্রেন চালানো হবে।

রেলপথ মন্ত্রণালয় জানায়, ট্রেনের সংখ্যা বৃদ্ধি করলেও যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। প্রায় ৯০ শতাংশ স্টেশন উন্মুক্ত থাকায় চলন্ত কিংবা দাঁড়িয়ে থাকা ট্রেনে বিনা টিকিটে যাত্রীরা উঠে পড়ছে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধিও উপেক্ষিত হচ্ছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্টেশনে অভিযান পরিচালনা হচ্ছে। এতে শত শত বিনা টিকিটে অবৈধ যাত্রী আটক হচ্ছে। জরিমানা আদায় করে তাদের ছেড়ে দিতে হচ্ছে।
পূর্বাঞ্চল রেলওয়ে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, আজ থেকে পূর্বাঞ্চল রেলে ৪ জোড়া আন্তঃনগর এবং ৭ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলবে। আন্তঃনগর ট্রেনগুলো হলো-অগ্নিবীণা এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেস। মেইল ও কমিউটার ট্রেন হলো-ঢাকা মেইল, সুরমা মেইল, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস। তিতাস কমিউটার চারটিসহ প্রতিটি ট্রেন দুটি করে মোট ২২টি ট্রেন চলবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জানান, চলমান ট্রেনের সঙ্গে নতুন করে এ অঞ্চলে আজ থেকে আরও ২০টি যাত্রীবাহী ট্রেন চলবে। আন্তঃনগর ট্রেনগুলো হচ্ছে, বরেন্দ্র এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, বাংলাবন্দর এক্সপ্রেস। মেইল ও কমিউটার ট্রেনগুলো হচ্ছে-বিরল কমিউটার, বগুড়া এক্সপ্রেস, রাজবাড়ী এক্সপ্রেস, কলেজ ট্রেন। ৪টি রাজবাড়ী এক্সপ্রেসসহ বাকিগুলো দুটি করে চলবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com