যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এক নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়ে বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি

এক নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়ে বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি

প্রবাস ডেস্ক:
গোসিয়াম থমারা সিথোল

একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়ে গিনেজ রেকর্ড করেছেন দক্ষিণ আফ্রিকার এক নারী। সোমবার রাতে দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম ডেইলি মেইল’র এক প্রতিবেদনে জানা গেছে, গোসিয়াম থমারা সিথোল নামে ৩৭ বছর বয়সী কৃষ্ণাঙ্গ এই নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেন। দুইজন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক তিনজন জেনারেল চিকিৎসকের সহযোগিতায় সিজারের মাধ্যমে একে একে ১০টি বাচ্চা বের করে আনেন। যার মধ্যে সাতজন ছেলে এবং তিনজন মেয়ে। ওই নারী হাউটেং (জোহানেসবার্গ) প্রদেশের প্রিটোরিয়া সংলগ্ন থেম্বিসা এলাকার বাসিন্দা।

প্রসবের পর গোসিয়া সংবাদমাধ্যমকে বলেন, আমি আমার গর্ভ নিয়ে হতবাক। প্রথম দিকে ডাক্তাররা যমজ সন্তান বলছিল, কিন্তু ১০ জন সন্তান কিভাবে আমার গর্ভে ৩৬ সপ্তাহ ছিল তা অকল্পনীয়। আমি অসুস্থ ছিলাম, এটা আমার জন্য কঠিন সময় ছিল।

তিনি আরো বলেন, আমি কেবল ইশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমার সমস্ত শিশুদের সুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখে। আমি এবং আমার সন্তানরা এখন সম্পূর্ণ সুস্থ। আমি সকল চিকিৎসককে ধন্যবাদ জানাচ্ছি।

প্রিটোরিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের উপ-প্রধান অধ্যাপক ডিনি মাওেলা বলেন, ১০টি শিশুকে আগামী কয়েক মাস ইনকিউবেটরে রেখে ওজন ঠিক করতে হবে। কারণ বাচ্চাগুলো গর্ভাবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ ছিল।

গোসিয়ামের স্বামী তেভো সোসোটেসি গণমাধ্যমকে জানান, হাসপাতালের ডাক্তারেরা আগে থেকেই নিশ্চিত ছিল গোসিয়ামের গর্ভে একাধিক বাচ্চা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত মাসে মরক্কোর মাঝিয়ান হালিমা সিসি নামে এক নারী একসাথে ৯ সন্তান জন্ম দিয়ে গিনেজ রেকর্ড করেছিলেন। সোমবার ১০ সন্তানের জন্ম দিয়ে সেই রেকর্ড ভাঙলেন গোসিয়াম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com