শিরোনাম :
নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি লামা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মেহেরপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের সম্পত্তি কম টাকায় বিক্রির অভিযোগ

মেহেরপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের সম্পত্তি কম টাকায় বিক্রির অভিযোগ

 

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি কম টাকায় পছন্দের প্রার্থীর কাছে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে অভিযুক্ত শিক্ষক বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি নিয়ম মেনে স্কুলের সম্পত্তি বিক্রি করা হয়েছে।

এলাকাবাসী ও বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিযোগ, যথাযথ প্রচার ছাড়াই যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফা সুলতানা গোপনে নিলামের মাধ্যমে পছন্দের ব্যক্তির কাছে স্কুলের লক্ষাধিক টাকার সম্পদ মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন।

যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আহসান হাবীব জিলা বলেন, আমাকে প্রধান শিক্ষক একটা নোটিশ দিয়েছিল, যেখানে উল্লেখ করা ছিল মঙ্গলবার সকাল দশটায় নিলাম অনুষ্ঠিত হবে। কিন্তু কোন জনগণকে এ ব্যাপারে অবহিত করা হয়নি বা কোনো প্রকার প্রচারও চালানো হয়নি। এছাড়াও লক্ষাধিক টাকার সম্পদ বিক্রি করেছেন মাত্র ৫০ হাজার টাকায়। প্রশাসনকে ব্যাপারটি খতিয়ে দেখারও আহ্বান জানান তিনি।
যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফা সুলতানা বলেন, আজকে সকাল দশটায় নিলাম অনুষ্ঠিত হয়েছে। ৫০ হাজার টাকায় ভবন, শৌচাগার আর ৩ হাজার টাকায় একটি দেবদারু গাছ বিক্রি করা হয়েছে। তিনি আরও বলেন আমি সহ-সভাপতি আহসান হাবীব জিলাকে একটি নোটিশ দিয়েছিলাম। প্রচার করার দায়িত্ব শুধু আমার না ম্যানেজিং কমিটির সদস্যদের রয়েছে কিছু দায়িত্ব।

যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিলুফা খাতুন বলেন, মাইকে প্রচার করা হয়েছে বলে আমার জানা নেই। এ ব্যাপারে আমি কিছুই জানি না। উল্লেখ্য, মেহেরপুর সদর উপজেলার বেশকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন, ঝুঁকিপূর্ণ প্রাচীর, গেট, অকেজো শৌচাগার ও বিভিন্ন গাছ প্রকাশ্যে নিলামে বিক্রয়ের জন্য গত ২৫ মে উপজেলা নিলাম কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com