যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভূরুঙ্গামারীতে ইউনিয়ন পরিষদ অফিসে ৫ দিন ধরে তালা, ভোগান্তি চরমে

ভূরুঙ্গামারীতে ইউনিয়ন পরিষদ অফিসে ৫ দিন ধরে তালা, ভোগান্তি চরমে

কুড়িগ্রাম প্রতিনিধি

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান কর্তৃক পরিষদে তালা ঝুলিয়ে থাকার ঘটনার ৫ দিন পেরিয়ে যাচ্ছে। ইউনিয়ন প্রশাসন তালা খোলার উদ্যোগ না নেয়ায় ইউনিয়ন পরিষদের সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ইউনিয়ন পরিষদে আসা সেবা গ্রহিতাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

জানা গেছে, মামলাজণিত কারণে চলতি বছর ১৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেন। এরপর প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। বরখাস্তকৃত চেয়ারম্যান এ ব্যাপারে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করলে বিজ্ঞ আদালত চেয়ারম্যানের বরখাস্ত ৬ মাসের জন্য স্থগিত করেন। হাইকোর্টের এ আদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পৌঁছালে মন্ত্রণালয় জেলা প্রশাসককে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা উপজেলা নির্বাহী অফিসার বাস্তবায়ন করবেন। কিন্তু এ ধরনের নির্দেশনা এখন পর্যন্ত না আসলেও এর আগেই ওই চেয়ারম্যান কিছু সংখ্যক লোক দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ঘেরাওসহ ঝাড়ু মিছিল বের করে। সেইসাথে গত রবিবার (৬ জুন) থেকে ইউনিয়ন পরিষদের সকল কক্ষে তালা লাগিয়ে অবস্থান নেয়।

এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান গত মঙ্গলবার বরখাস্তকৃত চেয়ারম্যানসহ মোট ৩৫ জনকে আসামি করে একটি মামলা করেন।
প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান জানান, পরিষদ তালা দিয়ে তার ভাড়াটিয়া লোকেরা অবস্থান নেয়ায় ইউপি সচিব ও সদস্য গণ পরিষদে যেতে পারছে না। ফলে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা জানান, তালা খোলার ব্যাপারে প্যানেল চেয়ারম্যান ও পুলিশের ওসিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com