শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বহুলোকের জন্মতারিখ আসল একটা, সার্টিফিকেটে আরেকটা : ফখরুল

বহুলোকের জন্মতারিখ আসল একটা, সার্টিফিকেটে আরেকটা : ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মতারিখ নিয়ে করা রিটের প্রসঙ্গ টেনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশে একটা জিনিস খেয়াল করে দেখবেন— বহুলোকের কিন্তু জন্মতারিখ আসল একটা আর সার্টিফিকেটে আরেকটা। বিশেষ করে, আমাদের জেনারেশনের সময়ে তখন সঠিকভাবে বাবা-মা জন্মতারিখ মনে রাখতেন না। ডায়েরি-টায়েরি মেইনটেইন করতেন না। ফলে দুই রকম হতে পারে।’

সোমবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এটা (খালেদা জিয়ার জন্মতারিখ) কোনো ইস্যু হতে পারে না। হ্যাঁ, এখন পার্টিকুলার (বিশেষ) একটা তারিখে কেউ জন্ম নিতে পারবে না, এটার একটা ঘোষণা দিয়ে দিলেই তো হয়ে যায়। তখন হিসাব করে আপনাকে সন্তানের জন্মদানের কথা চিন্তা করতে হবে। এ ছাড়া তো উপায় নেই।’
হাইকোর্টে খালেদা জিয়ার জন্মতারিখ সংক্রান্ত নথি তলবের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘যে বিষয়টি (খালেদা জিয়ার জন্ম তারিখ) নিয়ে প্রশ্ন তোলা হয়েছে—সেটা তো ভুয়া। এভারকেয়ারের যে রিপোর্টের কথা বলা হয়েছে, এ ধরনের কোনো রিপোর্ট এভারকেয়ার করেনি। যে তারিখটা বসিয়েছে তারা এটা উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে করেছে।’

তিনি বলেন, ‘দেশে তো রাজনীতি নেই। এখন উদ্দেশ্য তাদের একটাই- এ ধরনের (জন্মদিন) ইস্যুগুলো তুলে এনে জাতিকে বিভ্রান্ত এবং দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা। মূল সমস্যা থেকে জনগণকে ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আর কিছুই না। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এসব করছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com