শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশ এসডিজিতে ভারত-পাকিস্তানের থেকে এগিয়ে

বাংলাদেশ এসডিজিতে ভারত-পাকিস্তানের থেকে এগিয়ে

নিজস্ব প্রতিবেদক :
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সবচেয়ে ভালো অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশসহ তিনটি দেশ। বিশ্বের ১৬৫টি দেশের মধ্যে ৬৩ দশমিক ৫ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১০৯তম।
সোমবার জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক ২০২১ সালের অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

বাংলাদেশ ছাড়াও আরো দুটি দেশ এসডিজি বাস্তবায়নে ভালো অগ্রগতি অর্জন করেছে। দেশ দুটি হলো- আফগানিস্তান ও আইভরি কোস্ট। এসডিজি বাস্তবায়নে তিনটি দেশ পিছিয়েছে। দেশ তিনটি হলো ভেনেজুয়েলা, ট্যুভালু ও ব্রাজিল।

এসডিজি অর্জনের তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ফিনল্যান্ড। দেশটির স্কোর ৮৫ দশমিক ৯। ৩৮ দশমিক ২৭ স্কোর নিয়ে সবচেয়ে পিছিয়ে আছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র। স্কোরের দিক দিয়ে সবচেয়ে বেশি অবনতি ঘটেছে ভেনেজুয়েলা, টুভালু ও ব্রাজিলের।

২০২০ সালে এসডিজি সূচকে বাংলাদেশের স্কোর ছিল ৬৩ দশমিক ২৬। ২০১৯ সালে ছিল ৬৩ দশমিক ০২। যে বছর এসডিজি গৃহীত হয়, সে বছর বাংলাদেশের স্কোর ছিল ৫৯ দশমিক ০১। আর এসডিজি ভিত্তিবছর ২০০০ সালে স্কোর ছিল ৫৩ দশমিক ৪৯। প্রকাশিত প্রতিবেদনের শীর্ষ পাঁচে থাকা অপর দেশগুলো হলো সুইডেন (৮৫ দশমিক ৬), ডেনমার্ক (৮৪ দশমিক ৯), জার্মানি (৮২ দশমিক ৫) ও বেলজিয়াম (৮২ দশমিক ২)।

বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে এবারের সূচকে ভুটান ৬৯ দশমিক ৯৮ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে। ৭৫তম স্থানে রয়েছে হিমালয়ের দেশটি। ৭৯তম মালদ্বীপ (৬৯ দশমিক ৩), ৮৭তম শ্রীলংকা (৬৮ দশমিক ১), ৯৬তম নেপাল (৬৬ দশমিক ৫), ১২০তম ভারত (৬০ দশমিক ১), ১২৯তম পাকিস্তান (৫৭ দশমিক ৭) এবং ১৩৭তম স্থানে রয়েছে আফগানিস্তান (৫৩ দশমিক ৯)।

এ বছর জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১৫৭টি দেশের তথ্য প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com