নিজস্ব প্রতিবেদক :
হেফাজত ইসলামের ঢাকা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ ভোরের দিকে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ডিবির একটি দল তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
Leave a Reply