যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আগ্রহ নেই ঐক্যফ্রন্টের বিএনপির আন্দোলনে

আগ্রহ নেই ঐক্যফ্রন্টের বিএনপির আন্দোলনে

নিজস্ব প্রতিবেদক :
সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বিএনপি বারবার ঐক্যবদ্ধ আন্দোলন করার চেষ্টা করলেও তাতে সাড়া দেয়নি জাতীয় ঐক্যফ্রন্ট।
দলীয় সূত্রে জানা গেছে, ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট এখন নানা সমস্যায় জর্জরিত। এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে গণফোরাম ছাড়া আছে নাগরিক ঐক্য, জেএসডিসহ আরো কয়েকটি রাজনৈতিক দল। তবে জেএসডি এবং নাগরিক ঐক্যের আগ্রহ থাকলেও ড. কামাল হোসেনসহ অন্যান্যদের আগ্রহ নেই বিএনপির সঙ্গে আন্দোলনে যাওয়ার।

সূত্র জানায়, ড. কামাল এখন ঘরমুখো নেতা। আন্দোলনের সময় এখন নয় বলেও বিএনপিকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এ অবস্থায় জাতীয় ঐক্যফ্রন্টকে সক্রিয় করার চেষ্টায় ব্যর্থ হয়ে ২০ দলীয় জোটকে চাঙা করতে চেয়েছিল বিএনপি। কিন্তু ২০ দলীয় জোটের দলগুলোর অবস্থা এতটাই নাজুক যে, তারা কোনো সভা-সমাবেশ করার মতো অবস্থায়ও নেই। ফলে সে পরিকল্পনায়ও ব্যর্থ হয়েছে দলটির।

এছাড়া বাম মোর্চা বা ধর্মভিত্তিক দলগুলোকে চাঙা করার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে বিএনপি। এসব দল বিএনপিকে সাফ জানিয়ে দিয়েছে- আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গ ত্যাগের ঘোষণা না দিলে তারা আর সাড়া দেবে না।

যেহেতু বিএনপির পক্ষ থেকে জামায়াত ত্যাগ করার আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত আসেনি, তাই ওই দলগুলো এ অবস্থায় বিএনপির ডাকে সাড়া দেবে না। ফলে রাজনীতিতে মিত্রহীন হয়ে পড়েছে দলটি। এ কারণে বিএনপির আন্দোলনে যাওয়ার পরিকল্পনাও ভেস্তে গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com