শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অক্ষয় নিচ্ছেন ৯০ কোটি রুপি এক ওয়েব সিরিজে!

অক্ষয় নিচ্ছেন ৯০ কোটি রুপি এক ওয়েব সিরিজে!

বিনোদন ডেস্ক

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে সিনেমায় নতুন নতুন চরিত্রে দেখা গেলেও এখনো ডিজিটাল প্ল্যাটফর্মে তাকে দেখা যায়নি। তবে দুই বছর আগে ‘দ্য এন্ড’ নামের একটি সিরিজের ঘোষণা এসেছিল।

ওয়েব সিরিজটির কাজ পিছিয়ে গেছে করোনা ভাইরাসের কারণে। তবে চলতি বছর বা ২০২২ সালে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে ওটিটি ফ্ল্যাটফর্মে অভিষেক ঘটবে অক্ষয়ের।

২০১৯ সালে ‘দ্য এন্ড’-এর ঘোষণা হয় এবং জানা যায় সিরিজটির জন্য ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা নাকি ৯০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন। ভারতীয় কোনো ওয়েব সিরিজের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো অভিনেতার নেওয়া সবচেয়ে বেশি পারিশ্রমিক এটি। অ্যাকশন-থ্রিলার গল্পে বিক্রম মালহোত্রার প্রযোজনায় এটি স্ট্রিমিং হবে অ্যামাজন প্রাইমে।
পর্দায় অক্ষয়কে নানা চরিত্রে হাজির হতে দেখা যায়। কিন্তু নিজের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য এন্ড’-এ তাকে কী রূপে দেখা যাবে? এমন প্রশ্ন রয়েছে ভক্তদের মনে।

ভারতীয় সংবাদমাধ্যমকে সিরিজটির প্রযোজক বিক্রম মালহোত্রা জানান, তিনি এমন এক প্ল্যাটফর্মের সন্ধান করেছিলেন যেটা নিজের ঘরের মতোই মনে হয়। সংবেদনশীলতা এবং সৃজনশীলতা অন্য মাত্রায় নিয়ে যেতে পারবে। অ্যামাজন প্রাইম ভিডিও-এর থেকে তেমনই স্বাচ্ছন্দ্য পেয়েছেন তিনি। পরিস্থিতির উপর নির্ভর করে চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে ওয়েব সিরিজটির শুটিং শুরু করার আশাও প্রকাশ করেন।

‘দ্য এন্ড’ ওয়েব সিরিজে অক্ষয় কুমারের বিপরীতে কাকে দেখা যাবে তা এখনো প্রকাশ পায়নি।

এদিকে ‘অতরঙ্গি রে’ সিনেমা রোম্যান্টিক গল্পে নির্মিত হচ্ছে। এতে নায়িকা সারা আলী খান। অক্ষয়কে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এছাড়া আরও রয়েছেন দক্ষিণী অভিনেতা ধানুশকেও। চলতি বছর ৬ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছেন ‘অতরঙ্গি রে’।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com