শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সোনমের সাফল্যের পিছনে কলকাঠি নেড়েছেন যারা

সোনমের সাফল্যের পিছনে কলকাঠি নেড়েছেন যারা

বিনোদন ডেস্ক :

সঞ্জয় লীলা বানশালির মতো নামী পরিচালকের হাত ধরে বলিউডে অভিষেক হয় সোনম কাপুরের। ছবির নাম ‘সাওয়ারিয়া’। প্রথম ছবিতে সোনমের সহশিল্পী ছিলেন রনবীর কাপুর ও সালমান খান। ‘সাওয়ারিয়া’র পর বেশ কিছু ছবি করে ফেললেও সু-অভিনেত্রীর তকমা ছিল অধরা। টানা ৬ বছর একের পর এক ফ্লপ ছবির পর ২০১৩ সালে ‘রঞ্ঝনা’ ছবিতে অভিনয় করে প্রশংসা পান সোনম। আনন্দ এল রাইয়ের ছবির জন্য স্কুলপড়ুয়া ‘জোয়া’ হয়ে উঠতে হয়েছিল সোনমকে। বিশ্বাসযোগ্য অভিনয়ের মাধ্যমে সেই প্রথম দর্শকের প্রশংসা পেয়েছিলেন তিনি। ২০১৩ সালের ২১ জুন মুক্তি পেয়েছিল ছবিটি। এতে সোনমের বিপরীতে অভিনয় করেন দক্ষিণী সুপারস্টার ধানুশ।

এই সাফল্যের পিছনে বলিউডের স্বনামধন্য অভিনেত্রী জয়া বচ্চনের অবদানের কথা জানিয়েছিলেন অনিলকন্যা। এক সাক্ষাৎকারে সোনম জানিয়েছিলেন, “জোয়া খুব প্রাণখোলা এবং হাসিখুশি মেয়ে। প্রথমে এই চরিত্রটি করতে অসুবিধা হলেও ‘গুড্ডি’ ছবিটি দেখার পর বিষয়টা সহজ হয়ে যায়। জয়া বচ্চনের বয়স তখন ২০-র কোঠায় ছিল, যখন তিনি সেই ছবিতে অভিনয় করেছিলেন। তার চরিত্র দেখেই একজন স্কুল পড়ুয়ার হাবভাব কেমন হওয়া উচিত, তা বুঝেছিলাম।”

প্রসঙ্গত, ১৯৭১-এ মুক্তি পাওয়া হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ‘গুড্ডি’ বলিউড রোম্যান্টিক কমেডির ইতিহাসে একটা মাইলফলক হিসেবে চিহ্নিত। এক সিনেমা পাগল কিশোরীর ভূমিকায় অনবদ্য অভিনয়ের স্বাক্ষর রেখেছিলেন সে দিনের জয়া।
সোনম আরও জানিয়েছেন, নিজের চরিত্রকে পর্দায় নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে ‘গাইড’ ছবির ওয়াহিদা রহমানের চরিত্রকে রীতিমত ‘নকল’ করেছিলেন তিনি। দুই কিংবদন্তি অভিনেত্রীর থেকে অভিনয়ের পাঠ সাফল্য এনে দিয়েছিল সোনমকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com