শিরোনাম :
বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল রমজানের প্রথম জুমায় বকশীগঞ্জ হাসপাতালে ৮ জন ডাক্তার যোগদান করেছেন অবৈধ অর্থ সম্পদের মাধ্যমে বিলাসবহুল বাড়ির মালিক উপ সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক। লক্ষ্মীপুরে পূর্ণমন্ত্রী হয়ে দুইদিনের সফরে এ্যানি চৌধুরী বাগেরহাট শরণখোলায় মাছের ঘের থেকে ১২ ফুট অজগর উদ্ধার কক্সবাজার ওজিলের গাড়িবহরে দুর্ঘটনা; রোহিঙ্গা ক্যাম্পে মানবিক বার্তা নড়াইল জেলা হাসপাতাল বেতনের টাকা নয় ছয়, ৭ মাস আউটসোর্সিং কর্মীদের বেতন বন্ধ মৌলভীবাজার বিয়ে করতে মৌলভীবাজারে এলেন চীনা তরুণী দিনাজপুর শাসন নয়, সেবক হতে এসেছি: পিনাক চৌধুরী গাইবান্ধায় দুস্থ রোজাদারের পাশে হরিদাস চন্দ্র
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশি সুলতানা খান ইতিহাস গড়লেন সুইজারল্যান্ডে এমপি হয়ে

বাংলাদেশি সুলতানা খান ইতিহাস গড়লেন সুইজারল্যান্ডে এমপি হয়ে

প্রবাস ডেস্ক :
সুইজারল্যান্ডে প্রথম বাংলাদেশি হিসেবে এমপি নির্বাচিত হয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন সুলতানা খান। জুরিখ জোন থেকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন তিনি। মঙ্গলবার প্রকাশিত এ ফলাফলে সর্বোচ্চ ভোটে নির্বাচিতদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন সুলতানা খান।
তার গ্রামের বাড়ি রাজবাড়ী। সুলতানা খানের বাবার নাম এসএম রুস্তম আলী। ৫ ভাই ও ২ বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। সুলতানার জন্ম ঢাকার মিরপুরে। তিনি ঢাকা সিটি কলেজ থেকে স্নাতক এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

এমপি হওয়ার পর সুলতানা খান বলেন, আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই এখানে বসবাসকারী সব প্রবাসী বাংলাদেশিদের, যারা আমার ওপর আস্থা রেখেছেন। এছাড়া সুইজারল্যান্ডের জনগণ যারা আমাকে নির্বাচনে জয়ী হওয়ার জন্য ভোট দিয়েছেন, আমার এ অর্জন তাদের সবার জন্য।

২০০৪ সাল থেকে স্বামী প্রবাসী সাংবাদিক, সংগঠক এবং ব্যবসায়ী বাকি উল্লাহ খান এবং দুই ছেলেসহ সুইজারল্যান্ডের জুরিখ শহরে বসবাস করছেন তিনি।

সুইজারল্যান্ডের মূল ধারার বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত সুলতানা খান। বিভিন্ন সামাজিক ও পরিবেশকর্মী হিসেবেও কাজ করে যাচ্ছেন তিনি।

সুইজারল্যান্ডে এবং ইউরোপে বাংলাদেশের শিল্প ও সাহিত্য চর্চার জন্য ‘বাংলায় স্কুলের’ তিনি অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছেন সুলতানা খান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com