শিরোনাম :
নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ কক্সবাজার স্ত্রীকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড, স্বামী গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীতে ১৬৪৬ বাসের রোড পারমিট নেই

রাজধানীতে ১৬৪৬ বাসের রোড পারমিট নেই

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ১ হাজার ৬৪৬টি গণপরিবহনের কোনো রোড পারমিটের নেই। এসব গাড়ির চলাচল বন্ধ করতে প্রশাসনকে সঙ্গে নিয়ে আগামী দুই মাস অভিযান চলাবে ঢাকার দুই সিটি কর্পোরেশন

বৃহস্পতিবার দক্ষিণ সিটির নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৭তম সভা অনুষ্ঠিত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকার দুই সিটি কর্পোরেশন মেয়র।

বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৭তম সভা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম
বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৭তম সভা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা জানতে পেরেছি রাজধানীতে ১৬৪৬টি বাস চলছে; যাদের কোনো রোড পারমিটের নেই। এই বাসগুলো বন্ধ করতে অভিযান চালানো হবে। যাদের রোড পারমিট নেই তারা ঢাকার কোনো রোডে বাস চালাতে পারবে না। আগামী দুই মাস প্রশাসনকে সঙ্গে নিয়ে রোড পারমিটবিহীন গাড়ি বন্ধে অভিযান চালানো হবে।

তিনি বলেন, রাজধানীতে গাড়ি চালাতে হলে আগে রোড পারমিট নিতে হবে, এরপরে রেজিস্ট্রেশন করতে হবে। যারা রোড পারমিটের অনুমতি পাবে তারাই গাড়ি চালাতে পারবে। কিন্তু গাড়ির মালিকরা আগে রেজিস্ট্রেশন করে পরে রোড পারমিটের জন্য আবেদন করে এবং রোড পারমিট পাওয়ার আগেই তারা গাড়ি চালায়; এটা হতে দেওয়া যাবে না।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড পর্যন্ত বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম শুরু করতে চাচ্ছি। এটা আমাদের আজকের সভার মুল সিদ্ধান্ত। ঘাটার চড়ে একটি বাস ডিপো নির্মাণের জন্য আমরা একটি জায়গা শনাক্ত করেছি। এরই মধ্যে দুই সিটি কর্পোরেশনের বিভিন্ন যাত্রী ছাউনি, বাস ডিপো নির্মাণের জন্য আমরা দরপত্র সম্পন্ন করেছি। এই রুটে চলাচলকারী বাসের মালিক পক্ষের সঙ্গে আমাদের চুক্তির খসড়া প্রণয়ন হয়েছে। সেই চুক্তি ৮ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আশা করছি আগামী ২৯ জুলাই এই চুক্তি সম্পাদন করা হবে।

তিনি বলেন, ঢাকার বাইরে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে। আপনারা জানেন ঢাকার বাইরের বাসগুলো ঢাকার ভেতর দিয়ে চলাচল করে। আমরা এটা চাচ্ছি না। ঢাকার চলাচলকারী বাসগুলোই ঢাকার ভেতরে থাকবে। বাহিরের বাসগুলো ঢাকা শহরের বাইরে থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com