শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘ছায়াবৃক্ষ’ শেষ হলো নিরব-অপুর

‘ছায়াবৃক্ষ’ শেষ হলো নিরব-অপুর

বিনোদন প্রতিবেদক :
ঢাকার সিনেমার দর্শক প্রিয়মুখ নিরব ও অপু বিশ্বাস। ‘মন যেখানে হৃদয় সেখানে’ ছবির পর দীর্ঘ এক যুগ পর আবারো একসঙ্গে কাজ করলেন তারা। সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ নামের সিনেমায় তারা জুটি হয়ে কাজ করছেন।
বন্ধন বিশ্বাসের পরিচালনায় এই ছবিটি নায়ক নিরব ও নায়িকা অপু বিশ্বাসের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরেই মুক্তি দেয়ার লক্ষ্যে বেশ ঘটা করে চলছে ছবিটির নির্মাণ কাজ। এরইমধ্যে শেষ হয়েছে এর শুটিং। এখন হবে সম্পাদনাসহ পোস্ট প্রোডাকশনের কাজ।

ছবির নির্মাতা বন্ধন বিশ্বাস জানান, সম্প্রতি শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনে কাজ করেছে ‘ছায়াবৃক্ষ’ টিম।

গত ২০ জুন শেষ হয়ে সিনেমার দৃশ্যধারণের কাজ।

ছবিটি প্রসঙ্গে নায়ক নিরব বলেন, অবশেষে সিনেমার শুটিং শেষ করতে পারলাম, ভালো লাগছে। অনেক প্রতিকূলতা ছিলো। কাজ শেষ করার চ্যালেঞ্জও ছিলো। পরিচালক বন্ধন বিশ্বাস ও তার চমৎকার টিমকে আমি ধন্যবাদ জানাই। আমার সহকর্মী অপু বিশ্বাসকেও ধন্যবাদ। বেশ উপভোগ করে কাজটি করেছি আমরা। এবার পর্দায় দেখার পালা।

অপু বিশ্বাস বলেন, আবারো ব্যস্ত হয়েছি সিনেমায় এটাই আমাকে আনন্দ দেয়। বেশ কিছু সিনেমা হাতে আছে। কিছু কাজ নতুন করে শিগগিরই শুরু করবো। তার মধ্যে ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিং শেষ হওয়ায় শান্তি লাগছে। এটি খুব চমৎকার গল্পের একটি সিনেমা। আমার চরিত্রে চ্যালেঞ্জ ছিলো। ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

এ সিনেমায় নিরব-অপু ছাড়া আরো অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com