শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আসামি ধরাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা

আসামি ধরাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন কালুখালী থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আশিকুজ্জামান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালুখালী উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তার অবস্থার অবনতি হতে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শনিবার দুপুরে সোনাপুর বাজারের ব্যাটারিচালিত ইজিবাইক স্টান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে আসামি ধরার জন্য কালুখালী থানার উপ-পরিদর্শক মো. আশিকুজ্জামানসহ এক পুলিশ সদস্য সোনপুর বাজারে আসে। সোনাপুর বাজারে এসে কালুখালী উপজেলার ইজিবাইক স্টাটার সবুজকে গ্রেফতার করে। সবুজ নিজেকে নির্দোষ দাবী করে চিৎকার করলে উপস্থিত লোকজন পুলিশকে আটক করে এবং গ্রেফতারের কারণ জানতে চায়। গ্রেফতার সম্পর্কে পুলিশ সদস্য উত্তর দিতে না দিতেই তার ওপর হামলা করা হয়।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান বলেন, মামলার আসামি গ্রেফতারের জন্য আশিকুজ্জামানকে সেখানে পাঠানো হয়। যারা পুলিশের ওপর হামলা করেছেন তাদের আইনের আওতায় আনা হবে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন বলেন, আমরা বর্তমানে রাজবাড়ী সদর থানায় রয়েছি। সোনাপুর বাজারে আসামি ধরাকে কেন্দ্র করে কোন সমস্যা হলে ওই এলাকার স্থানীয়রা জেলার পুলিশ সুপারের সাথে আলোচনা করতে পারত। অবরুদ্ধ করে রাখতে পারত। কিন্তু তাকে ছুরি দিয়ে যেভাবে জখম করা হয়েছে সেটা মেনে নেওয়া যায় না। কালুখালী থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com