যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জনকল্যাণমুখী রাজনীতি আওয়ামী লীগের মূল উদ্দেশ্য: ড. আবদুস সোবহান গোলাপ

জনকল্যাণমুখী রাজনীতি আওয়ামী লীগের মূল উদ্দেশ্য: ড. আবদুস সোবহান গোলাপ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ
জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেছেন, আওয়ামী লীগের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণ ও জনকল্যাণমুখী রাজনীতি। এজন্যই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ বিশ্বের কাছে মর্যাদাপূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাঁতী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আবদুস সোবহান গোলাপ বলেন, ২৩ জুন আওয়ামী লীগ ও বাঙালি জাতির গৌরবের দিন। এ দিনে পূর্ব বাংলার মানুষের অধিকার নিশ্চিত করতে এ দল প্রতিষ্ঠিত হয়। স্বাধীন বাংলাদেশ ও আওয়ামী লীগের ইতিহাস একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগের ইতিহাস, বাংলা ও বাঙালি জাতির গৌরব অর্জনের ইতিহাস। আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬৬-এর ৬ দফা, ’৬৯-এর গণ-অভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন এবং ’৭১-এর মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা অর্জনের প্রতিটা আন্দোলন-সংগ্রাম গৌরব অর্জনে দলের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। এজন্য বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস এক ও অভিন্ন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বঙ্গবন্ধু এদেশের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে নিজের জীবনবাজি রেখে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। সেই আওয়ামী লীগকে চিরতরে নিঃশেষ করে দিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এরপরই ষড়যন্ত্রকারীরা ক্ষমতা দখল করে লুটপাট আর নৈরাজ্যে মগ্ন হয়ে পড়ে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে বঙ্গবন্ধুর মতোই জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনা ২০০৮ সালে সরকার গঠন করেন। এরপরে টানা তৃতীয়বার সরকার গঠন করে শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে মর্যাদাপূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, মহামারি করোনার মধ্যেও শেখ হাসিনা জীবন-জীবিকার সমন্বয় করে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করে যাচ্ছেন। শেখ হাসিনা দেশের ৫০ লাখ মানুষকে নগদ অর্থ প্রদান করেছেন। দেশের বিভিন্ন স্তরের মানুষকে বিভিন্ন ভাতার আওতায় আনা হয়েছে। যারা গৃহহীন তাদের গৃহনির্মাণ করে দেওয়া হয়েছে। চলতি বছরে আরো এক লাখ মানুষকে ভূমিসহ ঘর দেওয়া হবে।

আওয়ামী তাঁতী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. শওকত আলীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com