শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লকডাউনে নিকটস্থ কেন্দ্রে ভ্যাকসিন দিতে পারবেন নার্সিং শিক্ষার্থীরা

লকডাউনে নিকটস্থ কেন্দ্রে ভ্যাকসিন দিতে পারবেন নার্সিং শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। এই লকডাউনের সময় কোভিড টিকা নিয়ে শঙ্কায় ছিলেন সিলেট নার্সিং কলেজসহ সারাদেশের নার্সিং কলেজ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। পূর্ব নির্ধারিত কেন্দ্রে এসে টিকা দেয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের প্রচেষ্টায় এই সমস্যার সমাধান হয়েছে। তার বিশেষ উদ্যোগ স্বস্তি এনে দিয়েছে নার্সিং শিক্ষার্থীদের মাঝে। এখন থেকে নার্সিং শিক্ষার্থীরা তাদের নিকটস্থ ভ্যাকসিন কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র বা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে টিকা নিতে পারবেন।

জানা গেছে, সম্প্রতি চীন থেকে আনা সিনোফার্মের টিকা সারাদেশের মেডিকেল ও নার্সিং কলেজের শিক্ষার্থী এবং বাদপড়া সম্মুখযোদ্ধাদের জন্য বরাদ্দ দেয়া হয়। ইতোমধ্যে টিকাদান কার্যক্রমও শুরু হয়। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কঠোর লকডাউনের মধ্যে নির্দিষ্ট কেন্দ্রে এসে নার্সিং শিক্ষার্থীদের টিকা গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এই অবস্থায় গত ২৩ জুন নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি পত্র প্রেরণ করেন।

ওই পত্রে তিনি নার্সিং কলেজের শিক্ষার্থীদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র বা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। তার এই পত্রের প্রেক্ষিতে গত শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নির্দেশনা জারি করা হয়। এতে নার্সিং কলেজের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র বা শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত পরিচয়পত্র প্রদর্শনপূর্বক স্ব স্ব জেলার ভ্যাকসিন সেন্টারে টিকা নেয়ার নির্দেশনা দেয়া হয়।
স্ব স্ব জেলায় কোভিড টিকা গ্রহণের সুযোগ করে দেয়ায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। এক বিজ্ঞপ্তিতে তারা বলেন, আগামী বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। এই সময়ে সিদ্দিকা আক্তার নিজ নিজ জেলায় ভ্যাকসিন গ্রহণের ব্যবস্থা না করলে অনেক নার্সিং শিক্ষার্থী টিকা নেয়া থেকে বঞ্চিত হতেন। তার এই মানবিক উদ্যোগ দেশের নার্সিং সমাজ মনে রাখবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com