শিরোনাম :
আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চুয়াডাঙ্গায় আরও ১৩ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় আরও ১৩ জনের মৃত্যু

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা জেলার ৪ জন করোনায় এবং ৯ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। স্বাস্থ্য বিভাগের মতে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন। উপসর্গে শুধু শেষ দুইদনেই মারা গেছেন ১৭ জন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, সোমবারও চুয়াডাঙ্গায় নতুন করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৩ হাজার ২৬৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৩ জন। বর্তমানে জেলার সক্রিয় রোগীর সংখ্যা ৯৯২ জন। এর মধ্যে হাসপাতালের আইসোলেশনে আছেন ৬১ জন এবং বাড়িতে আইসোলেশনে আছেন ৯৩১ জন।

সোমবার শনাক্ত হওয়া ৯৯ জনের মধ্যে সদর উপজেলার ৩৭ জন, দামুড়হুদার ১৩ জন, আলমডাঙ্গার ১৩ জন এবং জীবননগরের ৩৬ জন। এদিন করোনায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন দামুড়হুদা, ১ জন আলমডাঙ্গা এবং ১ জন জীবননগর উপজেলার বাসিন্দা।
ইতিমধ্যেই অনেক রোগীর স্বজন হাসপাতালের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। অভিযোগ আছে হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের প্রয়োজন মতো অক্সিজেন সরবরাহ করা হচ্ছে না। যদিও স্বাস্থ্য বিভাগ সেবার নিম্নমানের বিষয়টি অস্বীকার করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ বরাবরই দাবি করছেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা রোগীদের জন্য সব ধরনের সেবা নিশ্চিত করা হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ আকরাম বলেন, সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অনেক উদাসীন। যারা করোনা উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাফনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ফলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com