শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লালমনিরহাট এক লাখ মিটারেরও বেশি কারেন্ট জাল পোড়ানো হলো জনসমক্ষে

লালমনিরহাট এক লাখ মিটারেরও বেশি কারেন্ট জাল পোড়ানো হলো জনসমক্ষে

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রামে এক লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৬৫ কেজি কারেন্ট জাল তৈরির উপকরণ জব্দ করে তা পুড়িয়ে ফেলেছে উপজেলা মৎস্য বিভাগ।

এ সময় অবৈধ কারেন্ট জাল বিপণন করার উদ্দেশ্যে মজুদ রাখার দায়ে দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল সোমবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবেল রানার নেতৃত্বে বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামে দুটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে এক লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬৫ কেজি কারেন্ট জাল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়।

এ সময় পাটগ্রাম থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিল। এছাড়া দুই ব্যক্তিকে অবৈধ কারেন্ট জাল বিপণন করার উদ্দেশ্যে মজুদ রাখার দায়ে ৮ হাজার ৫০০ টাকা টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা।

পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মো. আসাদুল্লাহ বলেন, ‘আইন অনুযায়ী সব ধরনের কারেন্ট জাল নিষিদ্ধ। দেশি প্রজাতির মা মাছসহ সব ধরনের মাছের প্রজনন নিরাপদ করতে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে বিদ্যমান মৎস্য আইন ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com