শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এবারো ডিএনসিসিতে ডিজিটাল কোরবানির হাট

এবারো ডিএনসিসিতে ডিজিটাল কোরবানির হাট

নিজস্ব প্রতিবেদক :
ফাইল ছবি

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত বছরের মতো এবারো অনলাইনে ‘ডিজিটাল কোরবানির হাট’ বসানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সংস্থাটি এরই মধ্যে ই-কমার্স অ্যাসােসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসােসিয়েশনের (বিডিএফএ) সঙ্গে একটি চুক্তি করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএনসিসি কার্যালয় গুলশানে সোমবার এক অনুষ্ঠানে ওই চুক্তিতে সই করেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মাে. মােজাম্মেল হক, ই-ক্যাবের জেনারেল সেক্রেটারি আবদুল ওয়াহেদ ও বিডিএফের সভাপতি মাে. ইমরান হােসেন।

এ চুক্তি অনুযায়ী, ডিজিটাল হাটের মাধ্যমে বিক্রি হওয়া কোরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণ, পশু সংরক্ষণের নিরাপত্তা প্রদান, পর্যাপ্ত পানি, পয়ােনিষ্কাশন, বিদ্যুৎ, পরিচ্ছন্নতাকর্মী নিয়ােগ এবং পশুর স্বাস্থ্য পরীক্ষায় পশু চিকিৎসক নিয়ােগের বিষয়গুলাে ডিএনসিসি নিশ্চিত করবে। ডিএনসিসি, ই-ক্যাব ও বিডিএফএর যৌথ ব্যবস্থাপনায় এবং বাণিজ্য মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি বিভাগ ও এটুআইয়ের সার্বিক তত্ত্বাবধানে ডিজিটাল পশুর হাট বসবে। হাটের ওয়েব ঠিকানা www.digitalhaat.net।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ জুলাই দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সে অনুযায়ী গত ১৯ মে ১০টি অস্থায়ী পশু হাট ইজারা দিতে পত্রিকায় দরপত্র আহ্বান করেছিলেন ডিএনসিসি।

এ হাটগুলো হলো- উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তরার দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা; ভাটারা (সাঈদনগর) পশুর হাট; কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা; ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পাশের খালি জায়গা; উত্তরখান মৈনারটেক শহীদনগর হাউজিং প্রকল্পের খালি জায়গা; ভাষানটেক রাস্তার নির্মাণাধীন অব্যবহৃত ও পরিত্যাক্ত অংশ এবং পাশের খালি জায়গায়, বাড্ডা ইস্টার্ন হাউজিং ব্লক-ই, সেকশন-৩ এর খালি জায়গা; উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের পশ্চিমের অংশ এবং ২ নম্বর ব্রিজের পশ্চিমে গােলচত্বর পর্যন্ত সড়কের ফাঁকা জায়গা; মিরপুর সেকশন-৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ হাটের জন্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া গাবতলীর স্থায়ী পশুহাটে কোরবানির পশু বেচাকেনা হবে। তবে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মাে. মােজাম্মেল হক জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে হাটের সংখ্যা কমার সম্ভাবনা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com