জবি প্রতিনিধি :
পুরান ঢাকার কলতাবাজারে (জবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা ওই ছাত্রীর শ্লীলতাহানিতে দোষীদের অতিদ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক দেয়ার দাবি জানায়। এছাড়াও ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে কর্তৃপক্ষের প্রতি।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটন বলেন, আমরা দাবি জানাই দ্রুত অপরাধীকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক এবং এমন শাস্তি দেয়া হোক যাতে অন্য কেউ এই ধরনের জঘন্য কর্মকাণ্ডে জড়াতে দ্বিতীয়বার ভাবে।
Leave a Reply