শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাঁদপুর জুয়ায় হেরে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

চাঁদপুর জুয়ায় হেরে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
গ্রেফতারকৃত প্রধান আসামি

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকার আলোচিত রেহান উদ্দিন মিজির ক্লুলেস হত্যাকাণ্ডের প্রধান আসামি খোরশেদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের এসপি মিলন মাহমুদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এর আগে খুনের মামলার পরেই এসপি মিলন মাহমুদ দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে অ্যাডিশনাল এসপি (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অ্যাডিশনাল এসপি (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশীদকে নির্দেশনা দেন। নির্দেশনার ১ সপ্তাহের মধ্যেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিডিও ফুটেজ দেখে রেহান উদ্দিন মিজির চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকাণ্ডের প্রধান আসামি খোরশেদকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে প্রেস ব্রিফিংকালে এসপি মিলন মাহমুদ বলেন, গরু বিক্রির ৬৫ হাজার টাকা জুয়া খেলায় হেরে যাওয়ার ক্ষোভ থেকেই রেহান উদ্দিন মিজিকে দা দিয়ে মাথা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যা করে খোরশেদ আলম। পরে আমরা অনুসন্ধানের মাধ্যমে পলাতক খোরশেদ আলমকে প্রফেসর পাড়ার সাধন গাজীর মেস থেকে গ্রেফতার করি।

এসপি আরো বলেন, আসামির দেওয়া তথ্য মতে আমরা খুনে ব্যবহৃত দা, মৃত ব্যক্তির রক্তমাখা লুঙ্গি, ১টি গেঞ্জি, তাস, ১টি লাইটার, বেনসন সিগারেটের প্যাকেট ও ১টি নীল রঙের মাস্ক আলামত হিসেবে উদ্ধার করেছি। গ্রেফতারকৃত খোরশেদ আলমের বিরুদ্ধে আগেও ২টি গরু চুরির মামলা রয়েছে। সে মূলত লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শেফালী পাড়া গ্রামের মোস্তফা ভূঁইয়ার ছেলে। তাকে বিকেলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হবে।

ব্রিফিংকালে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুরের অ্যাডিশনাল এসপি (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অ্যাডিশনাল (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশীদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

গত ২৩ জুন বিকেলে শহরের নিউ ট্রাকরোড খান বাড়ি সড়কের তামান্না শারমিন ভিলার ৩য় তলার ভাড়াটিয়া রেহান উদ্দিন মিজি নির্মমভাবে খুন হন। এ ঘটনায় সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং পরবর্তীতে এ বিষয়ে মামলা হয়। প্রাথমিকভাবে তামান্না শারমিন ভিলার দারোয়ান ও নিহতের দ্বিতীয় স্ত্রীসহ সন্দেহজনক চারজনকে পুলিশ আটক করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com