শিরোনাম :
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কিশোরগঞ্জ বাবার সঙ্গে মাছ ধরতে গেল মেয়ে, পাটক্ষেতে মিলল লাশ

কিশোরগঞ্জ বাবার সঙ্গে মাছ ধরতে গেল মেয়ে, পাটক্ষেতে মিলল লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি
ফাইল ছবি

নদীতে বাবার সঙ্গে শুক্রবার সকালে মাছ ধরতে গিয়েছিল ১০ বছর বয়সী এক কন্যা। বৃষ্টি শুরু হলে বাবা তাকে বাড়ির উদ্দেশে পাঠিয়ে দেয়।
বাড়ির উদ্দেশে রওনা হলেও বাড়িতে ফিরে আসতে পারেনি শিশুটি। দুই ঘণ্টা পর ওড়না দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায় একটি পাটক্ষেতে।

দুর্বৃত্তের হাতে শিশু খুন হওয়ার এ ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের লোহাজুরী গ্রামে। স্থানীয় লোকজনের ধারণা, দুর্বৃত্তরা শিশুটিকে ধর্ষণ শেষে হত্যা করে পালিয়ে গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বাড়ির পাশে বর্ষার পানি টইটম্বুর। বেলা ১১টার দিকে বাবা বাড়ির পাশের নদীতে মাছ ধরতে যাচ্ছিলেন। এই সময় মেয়েটিও বায়না ধরে বাবার সঙ্গে যাওয়ার। বাবা মেয়েকে নিয়ে যান। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজলে অসুখ হতে পারে, এমন কথা বলে বাবা মেয়েকে বাড়িতে চলে যেতে বলে। বাবাকে রেখে শিশুটি বাড়ির দিকে রওনা হয়। বাবা বাড়িতে এসে জানতে পারেন, মেয়ে তখনো বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর পাটক্ষেতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখা যায়। এ সময় শিশুটির হাত-পা তার ওড়না দিয়ে বাঁধা ছিল।

শিশুটির মামা বলেন, আমার ধারণা, আমার ভাগনি দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. সোনাহর আলী জানান, সুরতহাল প্রতিবেদন শেষে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে ধর্ষণ শেষে শিশুটিকে হত্যা করা হয়েছে কিনা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com