যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ জনকে জরিমানা

নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ জনকে জরিমানা

 

নাটোর প্রতিনিধি:

জেলায় আজ চলমান কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ ব্যক্তিকে মোট পাঁচ হাজার সাতশ টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন স্থানে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত এসব অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান লালপুর উপজেলার গোপালপুর, লালপুর বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণআদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করায় মোট তিনটি মামলায় তিনজনকে নয়শ টাকার অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়া লালপুরে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার তিন ব্যক্তিকে মোট এক হাজার ছয়শ টাকার অর্থদন্ড প্রদান করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহানা আক্তার মুক্তি নাটোর শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিন ব্যক্তিকে মোট দুইহাজার দুইশ টাকা অর্থদন্ড প্রদান করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক বড়াইগ্রাম উপজেলার বনপাড়া, আহম্মদপুর, মৌখাড়া ও লক্ষ্মীকোল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে পাঁচ ব্যক্তিকে মোট আটশ টাকার জরিমানা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি এক ব্যক্তিকে দুইশ টাকা জরিমানা করেন। এসব অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com