যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বগুড়ায় করোনার চিকিৎসায় হাইফ্লো

বগুড়ায় করোনার চিকিৎসায় হাইফ্লো

 

বগুড়াপ্রতিনিধি:

ন্যাজোল ক্যানোলা প্রদান

২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া সরকারী মোহাম্মাদ আলী কোভিড হাসপাতালের সংকটাপন্ন রোগীদের চিকিৎসা সহায়তায় দুটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার দিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। নিজস্ব অর্থায়নে রবিবার সকালে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরীর হাতে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা দুটি তুলে দেন।

হস্তান্তর অনুষ্ঠানে সংসদ সদস্য গোলাম মো. সিরাজ ভার্চুয়ালী অংশগ্রহণ করেন এবং উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, ড্যাব বগুড়া জেলা সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, সাধারণ সম্পাদক ডাঃ ইউনুস আলী, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, মোহাম্মাদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান, আরএমও ডা. শফিক আমিন কাজল, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।

বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ এসময় বলেন, করোনায় আক্রান্তদের উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহের জন্য হাইফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করা হলো। করোনাকালীন সংকটকালে মানুষের জীবন বাঁচাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী দলমত নির্বিশেষে সকলের এক যোগে কাজ করে যেতে হবে। বিএনপি সাধ্যমত সবসময় মানুষের বিপদে পাশে ছিল এবং এখনও আছে।
উল্লেখ্য, এর আগে বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বগুড়ার দুটি সরকারি হাসপাতালে বেশ কিছু মাস্ক, পিপিই, করোনাকালিন স্বাস্থ্যসামগ্র চিকিৎসকদের হাতে তুলে দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com