শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুরশহীদ তাজউদ্দীন মেডিকেলে আবার শুরু হচ্ছে করোনার নমুনা পরীক্ষা

গাজীপুরশহীদ তাজউদ্দীন মেডিকেলে আবার শুরু হচ্ছে করোনার নমুনা পরীক্ষা

 

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার পিসিআর মেশিন বিকল হওয়ার ৮ দিন পর মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যা নাগাদ নতুন বায়োসেপ্টিক কেবিনেট স্থাপন সম্পন্ন হয়েছে। এর ফলে আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) হতে এখানে ফের করোনা পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

জেলা প্রশাসক জানান, করোনা পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনটির বায়োসেপ্টিক কেবিনেটের ল্যামিনার ফ্লু ও হেপা ফিল্টার যন্ত্রটি বিকল হয়ে পড়ায় গত ২৮ জুন থেকে এখানে করোনা পরীক্ষা বন্ধ হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ নতুন একটি পিসিআর মেশিন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চিঠি দেয়। কিন্তু সরকারের কাছে এ যন্ত্রটি বর্তমানে মজুদ নেই। ফলে বিদেশ হতে আমদানি করে এ যন্ত্রটি দেশে আসতে কয়েক সপ্তাহ সময় লেগে যাবে। সেই ক্ষেত্রে আগামী আগস্টের আগে নতুন পিসিআর মেশিন স্থাপন করা সম্ভব নয় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এসময়ে জেলার করোনা পরীক্ষা ব্যাঘাত সৃষ্টি হবে। তাই এ যন্ত্রটি মেডিকেল কলেজকে সরবরাহের জন্য বিজিএমইএ এর কাছে অনুরোধ জানালে তারা খুব দ্রুতই দেশের বাজার থেকে এ যন্ত্রটি কিনে মেডিকেল কলেজকে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবদুল কাদের বলেন, করোনার নমুনা সংগ্রহ করে প্রসেসের জন্য প্রথমে এই বায়োসেপ্টিক কেবিনেটে রাখা হয়। এখানে বিভিন্ন প্রক্রিয়ায় ভাইরাস রোগের জীবানু ছড়ানোর এবং আক্রমনের ক্ষমতাকে ধ্বংস করা হয়। পরে আরএনএ পরীক্ষার মাধ্যমে সংগৃহীত নমুনাটি করোনা পজেটিভ বা নেগেটিভ কিনা সেটি শনাক্ত করা হয়। গত ২৮ জুন এই কেবিনেটের ‘ল্যামিনার ফ্লু’ এবং ভাইরাস ফিল্টারের যন্ত্র ‘হেপা ফিল্টার’ বিকল হয়ে যায়। আইসিডিডিআরবি-এর চীফ মেডিকেল ইঞ্জিনিয়ার পরিদর্শন করে জানান, কেবিনেট মেরামত যোগ্য না। ফলে পুরো কেবিনেটটি পরিবর্তন করতে হবে। বিষয়টি গাজীপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামকে জানানো হয়। জেলা প্রশাসকের উদ্যোগে ও বিজিএমইএ এর সহযোগিতায় মঙ্গলবার (৬ জুলাই) সকালে পিসিআর এর নতুন কেবিনেটটি হাসপাতালে এসে পৌঁছায়। যন্ত্রটি পাওয়ার পরপরই তা স্থাপনের কাজ শুরু করা হয়। সন্ধ্যা নাগাদ এ যন্ত্রটি স্থাপন সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) হতে এখানে ফের করোনাভাইরাসের পরীক্ষা শুরু করা সম্ভব হবে বলে আশা করছি।
গাজীপুরের সিভিল সার্জন ডা: মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে প্রতিদিন গড়ে ৪০০টির মত করোনার নমুনা পরীক্ষা হয়। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মেশিন নষ্ট হওয়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ল্যাব ও ঢাকায় করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com