স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর সদর উপজেলাতে প্রবাসীর অর্থায়নে দশ কিলো ভাঙ্গা রাস্তায় খানাখন্দে মাটি ভরাট করে মেরামতের কাজ সম্পূর্ণ হয়েছে।
১১ সোমবার উপজেলার ৮নং এওজবালিয়া ইউনিয়নের চাড়বানু গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ও দুবাই প্রবাসী, সদর উপজেলা তাতি দলের সিনিয়র সহ- সভাপতি মোঃ সুমন কোম্পানি নিজ গ্রাম চাড়বানু গ্রামসহ আশেপাশের অন্তত ৪/৫ গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব করতে ১০ কিলো রাস্তায় খানাখন্দে নিজস্ব অর্থায়নে মাটি ভরাটের উদ্যেগ গ্রহণ করেন।
ভুক্তভোগীরা জানান, ২০২৪ সালে প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ও জলবদ্ধতায় চাড়বানু গ্রামের চলাচলের সমস্ত রাস্তা ঘাট ভেঙ্গে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
নিজস্ব অর্থায়নে রাস্তায় মাটি ভরাট কর্মসূচির স্বীদ্ধান্ত নেওয়ায় স্থানীয় বাসিন্দারা দুবাই প্রবাসী মোঃ সুমন কোম্পানিকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানায়। প্রবাসী মোঃ সুমন কোম্পানি সাংবাদিকদের বলেন, “দীর্ঘদিনের ঝুকিপূর্ণ ভাঙা রাস্তায় এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ রাস্তাটিতে খানাখন্দে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে তুলতে আমি একক ভাবে উদ্যেগ গ্রহণ করি। এলাকার মানুষের চিরস্থায়ী দুর্ভোগ লাঘব হলে আমি আনন্দিত”। সদিচ্ছা থাকলে যেকোনো পর্যায়ে থেকে মানুষের সেবায় এগিয়ে আসা যায়।
Leave a Reply