নোয়াখালীপ্রতিনিধি
প্রকৃত মালিকের হাতে টাকা তুলে দেন ওসি মো. আবুল খায়ের
নোয়াখালীর হাতিয়ায় ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া এক যুবকের ২০ হাজার ৩০০ টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উদ্ধার করা টাকা প্রকৃত মালিক মো. আজাদকে বুঝিয়ে দেন হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের। আজাদ হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ওসি আবুল খায়ের জানান, সোমবার বিকেলে আজাদ এক আত্মীয়ের কাছে বিকাশে ২০ হাজার ৩০০ টাকা পাঠাতে গিয়ে ভুলে অন্য নম্বরে চলে যায়। পরে ওই নম্বরে ফোন করে টাকা যাওয়ার কথা জানালে ফোনটি বন্ধ করে দেওয়া হয়। এরপর রাতেই ঘটনাটি থানায় জানান আজাদ। পরে টাকা যাওয়া নম্বরটি হাতিয়ার মিলাদ উদ্দিন নামে এক ব্যক্তির বলে নিশ্চিত হয় পুলিশ।
তিনি আরো জানান, মঙ্গলবার কৌশলে ওই ব্যক্তিকে থানায় ডেকে নেয়া হয়। পরে টাকা উদ্ধার করে বিকেলে প্রকৃত মালিক মো. আজাদকে বুঝিয়ে দেওয়া হয়।
টাকা ফিরে পেয়ে মো. আজাদ বলেন, আমি কল্পনাও করিনি অজ্ঞাত নম্বরে যাওয়া টাকা ফেরত পাব। টাকা উদ্ধারে সার্বিক সহযোগিতা করায় থানার ওসিসহ পুলিশের প্রতি কৃতজ্ঞ।
Leave a Reply