শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যতদিন শেখ হাসিনা বেঁচে আছেন একটি মানুষও অনাহারে থাকবে না: নিখিল

যতদিন শেখ হাসিনা বেঁচে আছেন একটি মানুষও অনাহারে থাকবে না: নিখিল

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর টিকাটুলিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত ‘অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ’ অনুষ্ঠানে খাদ্য বিতরণ করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল – ডেইলি বাংলাদেশ
রাজধানীর টিকাটুলিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত ‘অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ’ অনুষ্ঠানে খাদ্য বিতরণ করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল – ডেইলি বাংলাদেশ

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, শুধু করোনা মহামারি নয়, যেকোনো দুর্যোগ আসুক না কেন যতদিন শেখ হাসিনা বেঁচে আছেন, ততদিন একটি মানুষও অনাহারে থাকবে না।
বৃহস্পতিবার রাজধানীর টিকাটুলিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত ‘অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনা মহামারির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায়, দিনমজুর, খেটে খাওয়া, দুঃস্থ মানুষের পাশে আছে যুবলীগ। আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা মানবতার সেবায় বিশ্বাসী বলেই জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবার নিয়োজিত আছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নেতৃত্বে দলটির প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, মহানগর, জেলার নেতারা খাবার ও অন্যান্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, আগামী শনিবার থেকে আমরা চাল-ডালসহ শুকনা খাবার বিতরণ করবো। প্রথম ধাপে প্রতিবন্ধীদের দেয়া হবে। এরপর ধারাবাহিকভাবে অসহায় মানুষের মাঝেও শুকনা খাবার বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক মো. শামছুল আলম অনিক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, কার্যনির্বাহী সদস্য ড. আরশের আলী আশিক, প্রকৌশলী মো. মুক্তার হোসেন চৌধুরী কামাল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজা, সহ-সভাপতি আনোয়ার ইকবাল সান্টু, সাংগঠনিক সম্পাদক গাজী সারেয়ার হোসেন বাবুসহ ঢাকা মহানগর দক্ষিণ ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা।

 

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com