যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিভিল সার্জনের নির্দেশনা গণতান্ত্রিক ব্যবস্থায় বেমানান: জিএম কাদের

সিভিল সার্জনের নির্দেশনা গণতান্ত্রিক ব্যবস্থায় বেমানান: জিএম কাদের

 

নিজস্ব প্রতিবেদক :

ফাইল ফটো

 

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, মহামারি করোনাকালে শুধু সিভিল সার্জন ছাড়া ঢাকা জেলার কোনো হাসপাতাল থেকে তথ্য পাবে না গণমাধ্যম কর্মীরা- এটা গণতান্ত্রিক ব্যবস্থায় বেমানান। অবাধ তথ্য প্রবাহ গনতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত।

আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমরা অবাক ও বিস্ময়ের সাথে লক্ষ্য করছি চব্বিশ ঘণ্টা পার হলেও ঢাকার সিভিল সার্জন এর জারি করা নির্দেশনা এখনো প্রত্যাহার করা হয়নি। অথচ মহামারি করোনাকালে জাতি সঠিক তথ্য জানতে গণমাধ্যমের দিকেই তাকিয়ে থাকে। গণমাধ্যমের রিপোর্ট দেখেই প্রতিটি দুঃসময়ে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবক এবং সিভিল সোসাইটি এগিয়ে আসে। তাছাড়া, গণমাধ্যমে সঠিক তথ্য না পাওয়া গেলে অনিয়ম ও দুর্নীতি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি গুজব ও ষড়যন্ত্রের ডালপালা বিস্তার লাভ করে।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, মহামারি করোনার উচ্চ সংক্রমণ এর সময় ঢাকার সিভিল সার্জন কেন গণমাধ্যমের স্বাভাবিক কর্মকান্ডে বাধা সৃষ্টি করতে চায় সেটিও খতিয়ে দেখতে হবে। এমন বিপর্যয়ের সময় গণমাধ্যম-কে আড়াল করা স্বাভাবিক ব্যাপার নয়। তাই দ্রুততার সাথে ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ের “তথ্য না দেয়ায় নির্দেশনা” প্রত্যাহার করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com