আবুল কালাম আজাদ, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের সাগর ঘেরাদ্বীপ মহেশখালী হতে ওয়ারেন্টভূক্ত ০৬ জন পালাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে ।
শনিবার ১০জুলাই বিকালে পুলিশ কক্সবাজারের মহেশখালীর বিভিন্ন এলাকাতে পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ।
গ্রেরফতারকৃতরা হল জিআর নং-২৬৯/০৭ এর পরোয়ানাভুক্ত আসামী আহামদ উল্লাহ ,
গোলাম কুদ্দুস, সলিম উল্লাহ , আমান উল্লাহ , আবু তাহের , ও
মোঃ পারভেজ, এরা সবাই মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ।জানাগেছে দীর্ঘ দিন পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আসছিল তারা ।
অবশেষে শনিবার পুলিশের জালে ধরা পড়ে তারা এই ব্যাপারে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে
Leave a Reply