আবুল কালাম আজাদ, কক্সবাজার প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলাতে লামা আলীকদম -চকরিয়া সড়কে ট্রাক ও মাহিদ্রার গাড়ীর সাথে মুখামুখী এক সংঘর্ষে অন্তত পক্ষে তিন জন নিহত এই সময় আরো চারজন ব্যাক্তি আহত হয়েছেন ।
খবর পেয়ে পুলিশ সেনাবাহীনি ও ফায়ার সার্ভিসটীম তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছান ।
আহতদেরকে উদ্বার করে লামা সদর হাসপাতালে প্রেরণ করা হয় ।
প্রত্যক্ষদুর্শি ও পুলিশ জানায় বালুভর্তি ট্রাক গাড়ীটি চকরিয়া হয়ে লামায় আসছিল ।
পথের মাঝে ট্রাক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী মাহিন্দ্রারা সাথে ট্রাকের মুখামুখী সংঘর্ষ হয় ।
১১ জুন রবিবার বিকালে ১ টা ১৫ এর দিকে লামা উপজেলার লামা -আলীকদম -চকরিয়া সড়কের মেরেন্জা পাহাড়ের লাইনঝিরীর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে ।
এদিকে লামা মেয়র জহিরুল ইসলাম ও ওসি মিজানুর রহমান স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনা স্থল পরিদশর্ন করেন
Leave a Reply