শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিদ্ধান্ত স্থগিত শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার , রাবিতে বিক্ষোভ

সিদ্ধান্ত স্থগিত শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার , রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। গণপরিবহন চালু হবে এমন সম্ভবনা থাকায় গতকাল সোমবার রাতে বাস সেবা স্থগিত ঘোষণা করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা) বিক্ষোভ চলছে।

এসময় শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হুট করে এমন সিদ্ধান্ত মেনে নেয়ার মতো নয়। আমাদের দাবি একটাই বাস চাই। আমরা নিরাপদ ভাবে বিশ্ববিদ্যালয়ের বাসেই বাড়ি ফিরতে চাই। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, গণপরিবহন চালু থাকলে বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা।

এর আগে গতকাল সোমবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ১৫ জুলাই থেকে সব গণপরিবহন চালুর সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পরিকল্পিত পরিবহন সেবা স্থগিত করা হয়েছে। চলমান লকডাউনের কারণে রাজশাহীতে আটকে পড়া রাবি পরিক্ষার্থীদের নিজ নিজ জেলা/বিভাগে পৌঁছে দেয়ার যে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছিল, সরকারি নতুন ঘোষণার কারণে সে বিষয়ে করণীয় ঠিক করতে আজ মঙ্গলবার এক সভা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে এবিষয়ে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক লিয়াকত আলী। তিনি বলেন, কঠোর লকডাউনের কথা চিন্তা করে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানোর যে সিদ্ধান্ত নিয়েছিলো। তবে এখন যদি গণপরিবহন চালু থাকে সেক্ষেত্রে শিক্ষার্থীরা অনায়েসে বাড়ি ফিরতে পারবে। বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর যথেষ্ট ফিটনেস সমস্যা রয়েছে। অন্যান্য বাসগুলোর সঙ্গে গতিতেও পারবে না।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের প্রশাসক বলেন, যদি দূরপাল্লার বাস সমূহ চলাচল করে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। আর যদি দূরপাল্লার বাস না চলে তাহলে আমরা পরিবহন সেবা অব্যাহত রাখব। তাছাড়া এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com