শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দোষ স্বীকার নিরাপত্তাকর্মী সুবল হত্যায় করে দু’জনের জবানবন্দি

দোষ স্বীকার নিরাপত্তাকর্মী সুবল হত্যায় করে দু’জনের জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মী সুবল চন্দ্র পালকে হত্যার অভিযোগে করা মামলায় দোষ স্বীকার করে আসামি মো. মাসুদ রানা ও মো. মিজানুর রহমান আদালতে জবানবন্দি দিয়েছেন।
ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালত গতকাল মঙ্গলবার তাদের জবানবন্দি রেকর্ড করেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত সোমবার উত্তরা পশ্চিম থানার একটি টিম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ভিকটিমের পরিহিত জামার পুড়িয়ে দেওয়া অংশ বিশেষ ও রক্তমাখা জামা উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মতে ঘটনাস্থল থেকে ইয়াবা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি উদ্ধার করা হয়।

মামলা অভিযোগে বলা হয়, রাজধানীর উত্তরা পশ্চিম থানা ৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে সুবল চন্দ্র পাল কেয়ারটেকার হিসেবে চাকরি করতো। প্রতিদিনের ন্যায় ১০ জুলাই রাত ১১টার দিকে বাড়ির মুল প্রবেশ গেট বন্ধ করে নিচ তলায় নিজের শোয়ার কক্ষে ঘুমিয়ে পড়ে সুবল চন্দ্র পাল। গত ১১ জুলাই ভোর সাড়ে ৪টার সময় বাড়ির মালিক হাসান ইমাম খান ফেরদৌস ফজরের নামাজের জন্য মসজিদে যান। নামাজ আদায় শেষে সোয়া ৫টার দিকে বাড়িতে এসে সুবল চন্দ্র ডাকাডাকি করেন হাসান ইমাম খান। কোনো সাড়া শব্দ না পেয়ে রুমে গিয়ে সুবল চন্দ্রের দড়ি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন হাসান ইমাম খান। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় গত ১১ জুলাই সুবল চন্দ্র পালের ছোট ভাই স্বপন চন্দ্র পাল উত্তরা পশ্চিম থানায় হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেন।

এরপর গত ১২ জুলাই ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলামের আদালত মামলার এজাহার গ্রহণ করে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মোহাম্মদ ইয়াসীন গাজীকে মামলাটি তদন্ত করে আগামী ৩১ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com