শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আদালতের রায়ে ভূমির মালিকানা ফিরে পেল সিসিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আদালতের রায়ে ভূমির মালিকানা ফিরে পেল সিসিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাকির হোসেন সুমন, সিলেট প্রতিনিধিঃ

সিলেট আদালতের রায়ে নগরীর সোবহানীঘাট ২৫.৫০ শতক জায়গার দখল বুঝে নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। ভূমিতে দখলদারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সীমানা চিহ্নিত করেছে সিসিক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে সিলেট সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার রুমা আদালতের রায়ের প্রেক্ষিতে ভূমি পুনরুদ্ধার অভিযান পরিচালনা করেন।

এ সময় উদ্ধার অভিযান পরিদর্শন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী,কাউন্সিলর আজাদুর রহমান আজাদ,কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস,কাউন্সিলর মো. ছয়ফুল আমীন, কাউন্সিলর নজরুল ইসলাম,কাউন্সিলর মোস্তাক আহমদসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ।

২০১৯ সালে আদালত নালিশা ২৫.৫০ শতক ভূমির দখল বুঝে নিতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে রায় প্রদান করেন।

সে অনুযায়ী মহানগর পুলিশের সহযোগিতায় সিসিকের অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার রুমার নেতৃত্বে অভিযানে ভূমির অবৈধ স্থাপনা ‍উচ্ছেদ করা হয়।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো জবরদখল করে সরকারি সম্পত্তি আত্মসাৎ সম্ভব নয়। ৬৫ বছর পর এই মামলার রায়ে সিসিক ভূমির মালিকানা ফিরে পেয়েছে।

তিনি বলেন,তদারকির অভাবে সিসিকের আরও অনেক ভূমি বেদখল হয়েছে।সেগুলোরও মালিকানা দ্রুত ফিরিয়ে আনতে আমরা আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রেখেছি।

সিসিক মেয়র বলেন, এর মধ্যে আমরা বেশ কিছু জমির মালিকানা ফিরে পেয়েছি। আরও কয়েকটি মামলার কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।

প্রসঙ্গত, ১৯৫৬ সালের এসএ রেকর্ড মোতাবেক উক্ত দাগের ভূমির মালিকানা সিলেট সিটি কর্পোরেশনের নামে রেকর্ডভুক্ত রয়েছে।

এর আগে গত ১৭ জুন আদালতের রায়ে একই এলাকায় সিলেট সিটি কর্পোরেশন ১০.৯৪ শতক জমি উদ্ধার ও সীমানা চিহ্নিত করে সিটি কর্পোরেশন সিসিক কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com