মোঃ জসীম উদ্দীন, শার্শা প্রতিনিধিঃ
যশোরের শার্শা সীমান্ত থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ৬ কেজি গাঁজা সহ শুটার হাসান (২০) নামে এক জনকে আটক করেছে শার্শা থানার পুলিশ। আটক হাসান শার্শা থানার বহিলাপোতা গ্রামের বাবলু রহমানের ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, এসআই(নিঃ)/ মোঃ মেহেদী হাসান, এএসআই(নিঃ)/ মোঃ আল-আমিন হুসাইন, শার্শা থানা, যশোর সঙ্গীয় ফোর্স সহ বুধবার দিনগত রাত ০১.৩০ ঘটিকার সময় শার্শা থানাধীন সূবর্ণখালী গ্রামস্থ সূবর্ণখালী প্রাথমিক বিদ্যালয় এর দক্ষিণ পাশে জনৈক মোঃ ইস্রাফিল মাস্টার এর মেহগনী বাগানের মধ্যে হতে মোঃ হাসান ওরফে শুটার হাসান (২০), হইতে ০৬ (ছয়) কেজি মাদকদ্রব্য গাঁজা, যাহার মূল্য অনুমান তিন লক্ষ টাকা সহ ধৃত করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালত পাঠানো হয়েছে
Leave a Reply