যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শিশু উদ্ধারকাজ দেখতে গিয়ে ৩০ জন কুয়ায়, নিহত ৩

শিশু উদ্ধারকাজ দেখতে গিয়ে ৩০ জন কুয়ায়, নিহত ৩

প্রবাসডেস্ক:

ভারতের মধ্যপ্রদেশের বিদিশায় কুয়া থেকে একটি শিশুকে উদ্ধার করা দেখতে গিয়ে ৩০ জন ওই কুয়ায় পড়ে গেছেন। এ ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। কুয়াটি প্রায় ৪০ ফুট গভীর। গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। উদ্ধারকৃতদের ৫ জনের অবস্থা আশংকাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, লাল পাঠার গ্রামে কুয়ায় পড়ে গিয়েছিল এক শিশু। তাকে উদ্ধার করতে এবং সেই কাজ দেখার জন্য জড়ো হয়েছিলেন বহু মানুষ। আর তখনই বিপত্তি বাঁধে। ওই কুয়ায় পড়ে যান অন্তত ৩০ জন। কুয়া থেকে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। ৭ জনের কোনো হদিস পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শোক প্রকাশ করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এক টুইট বার্তায় বলেন, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। ঘটনার দিকে নজর রাখা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য শিক্ষাবিষয়ক মন্ত্রী বিশ্বাস কৈলাস সরঙ্গকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক উদ্ধার কর্মকর্তা জানিয়েছেন, আট বছর বয়সী ওই মেয়ে শিশুটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

সূত্র: আনন্দবাজার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com