যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভূঞাপুর সাড়ে পাঁচ লাখে মিলছে ‘মেসি-নেইমার’

ভূঞাপুর সাড়ে পাঁচ লাখে মিলছে ‘মেসি-নেইমার’

ভূঞাপুরপ্রতিনিধিঃ

প্রসিদ্ধ দুই ফুটবল খেলোয়াড় মেসি-নেইমার। কিন্তু ঢাকার বাজারেও এখন এদের দেখা মিলছে। বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। তারা ফুটবল তারকা মেসি-নেইমার নয়। জনপ্রিয় ফুটবলার মেসি ও নেইমারের নামেই নাম রাখা হয়েছে রাজস্থান হারিয়ানা জাতের দুটি ছাগলের। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে ছাগল দুটির এমন নামকরণ করেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার খামারি শাহীনুল ইসলাম।

ঢাকা বাজারে এদের দাম চাওয়া হয়েছে মাত্র সাড়ে ৫ লাখ টাকা। কিন্তু কাঙ্ক্ষিত দামে ক্রেতার দেখা মিলছে না। মেসি ও নেইমারের দৈনন্দিন খাদ্য তালিকায় রয়েছে দেশীয় খৈল, ভুট্টা, ভুষি ও গাছের পাতা। কালো রংয়ের মেসি ও নেইমার নামের ছাগল দুটি লম্বায় সাড়ে তিন ফুট আর উচ্চতায় প্রায় তিন ফুট ।

উপজেলার যদুরগাতি গ্রামের খামারি শাহীনুল ইসলাম বলেন, জেলার সবচেয়ে বড় ছাগল এ দুটি। তিন বছর ধরে আদর-যত্নে লালন-পালন করেছি। মেসি ও নেইমারকে দেশীয় খৈল, ভুট্টা, ভুষি ও গাছের পাতা খাওয়ানো হয়েছে। দুটির ওজন ১৮০ কেজি। সাড়ে ৫ লাখ টাকা দাম চাচ্ছি। তবে হাটে মেসি ও নেইমারের কাঙ্ক্ষিত দামে ক্রেতা না পাওয়ায় বিক্রি করা যায়নি।
তিনি বলেন, অনেকেই কোরবানির গরুর বিভিন্ন নাম রাখেন। ছাগল দুটি মোটাতাজা আর দেখতেও খুবই সুন্দর। তাই ছাগল দুটির আকর্ষণ বাড়াতে তাদের নাম জনপ্রিয় বিদেশি দুই ফুটবল তারকার নামে রেখেছি। স্থানীয় হাটে বিক্রি না হওয়ায় মেসি ও নেইমারকে ঢাকায় নিয়ে যাব।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন দেবনাথ বলেন, রাজস্থান হারিয়ানা জাতের ছাগল দুটি উপজেলায় সবচেয়ে বড়। এই জাতের ছাগল অল্পসময়ে দ্রুত বর্ধনশীল হয়। খামারিও বেশি লাভ করতে পারেন। এ জাতের ছাগল মাংসের জন্য খামারিরা লালন-পালন করে থাকেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com