নারায়ণগঞ্জপ্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইয়ুব ফাউন্ডেশন বালুর মাঠের অস্থায়ী গরুর হাটে রাজা-বাদশা। গরুর বেপারি ১ হাজার ২ শত ৮০ কেজি ওজনের রাজার দাম হাঁকাচ্ছে ১৫ লাখ টাকা। আর ১ হাজার ১ শত ৫০ কেজি ওজনের বাদশা’র দাম ১১ লাখ ৫০ হাজার টাকা। রাজা বাদশার সাথে ১টি করে ছোট গরু ফ্রী-তে দেওয়া হবে জানান গরুর বেপারি মোসলেম শেখ।
শনিবার সরেজমিনে হাটে গেলে রাজা-বাদশার সামনে উৎসুক জনতাকে ভিড় করতে দেখা যায়। শুক্রবার নাটোর থেকে আসা গরুর ব্যাপারি মো. মোসলেম শেখ জানান, তিন বছর অতি যত্নে রাজা-বাদশাকে লালন পালন করেছি। তিনি বলেন, রাজা-বাদশার ক্রেতাকে ১টি করে ছোট গরু ফ্রী-তে দেওয়া হবে।
এদিকে গরু কিনতে আসা ক্রেতাদের এবং দর্শনার্থীদের অধিকাংশের মধ্যেই ছিল না স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। ক্রেতাদের অধিকাংশের মুখে ছিল না মাস্ক। হাটের প্রবেশপথে নেই জীবাণুনাশক সুরক্ষা সামগ্রী।
তবে হাটের ইজারাদার হাজী মো. কবির হোসেন জানান, হাটে আসা ক্রেতা এবং দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকে প্রচারণা করা হচ্ছে। এছাড়াও গরুর বেপারিদের জন্য পর্যাপ্ত মাস্ক সরবরাহ করা হচ্ছে।
Leave a Reply