শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পশুর হাটের স্বাস্থ্যবিধিতে ‘বি হ্যাপী’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পশুর হাটের স্বাস্থ্যবিধিতে ‘বি হ্যাপী’

নিজস্ব প্রতিবেদক:

এলাকার কোরবানির পশুর হাটগুলোতে আগত ক্রেতা-বিক্রেতা সকলেই যেন মাস্ক পরিধান করে হাটে প্রবেশ করেন, তা নিশ্চিতে প্রতিটি হাটে কাজ করছে একদল যুবক। ‘বি হ্যাপি’ নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ডিএসসিসি’র সব পশুর হাটে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও হাটগুলোর প্রবেশমুখে এলইডি মনিটরে স্বাস্থ্যবিধি পরিপালন ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ সম্পর্কিত দুটি এনিমেশন এবং নগরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, কোরবানির পশুর বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার অনুরোধ সম্বলিত দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ঈদ শুভেচ্ছার ভিডিও বার্তা প্রচার করা হচ্ছে। এছাড়াও জনসচেতনতা সৃষ্টিতে বিতরণ করা হচ্ছে ২ লাখ লিফলেট।

Bangladesh Pratidin
সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জিহাদ হোসেন জানান, ‘হাটে আগত লোকজন যেন মাস্ক ছাড়া হাটে প্রবেশ না করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি। কোরবানির পশুর হাট যেমন এ সময়ের বাস্তবতা তেমনি পশুর হাটে প্রবেশের সময় মাস্ক পরিধানের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণ রাখাটাই সর্বোত্তম পন্থা। সে জন্যই আমাদের এই উদ্যোগ। সামাজিক দায়বদ্ধতা থেকেই এবারের ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সম্পৃক্ত হয়ে এ কাজ করছি। হাট শুরুর দিন থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। হাট শেষ না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে।’
ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ১১টি হাটে সংগঠনটির ১১টি দল স্বাস্থ্যবিধি পরিপালনে উদ্বুদ্ধ করা ও জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে জানিয়ে সংগঠনটির কার্যনির্বাহী পরিচালক ইকরাম আহমেদ পুশন বলেন, ‘প্রতিটি হাটে আমাদের ৮ জন স্বেচ্ছাসেবী ও দুজন সুপারভাইজর মাস্ক পরিধান করানোসহ সচেতনতা সৃষ্টিতে দুই শিফটে কাজ করে যাচ্ছে। প্রাথমিকভাবে আমাদের এক লক্ষ মাস্ক বিনামূল্যে বিতরণের লক্ষ্যমাত্রা থাকলেও তিন দিনের মধ্যে তা শেষ হয়ে যাওয়ায় আমরা আরো ৫০ হাজার মাস্ক বিতরণ করছি।

পাশাপাশি ১১টি হাটে ১৪টি এলইডি মনিটরে স্বাস্থ্যবিধি মানা ও কোরবানির পশুর বর্জ্য অপসারণে উদ্বুদ্ধ করতে দুটি এনিমেটেড ভিডিও ক্লিপ এবং পশু বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার অনুরোধ সম্বলিত দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ঈদ শুভেচ্ছার ভিডিও বার্তা প্রচার করা হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে বিতরণ করা হচ্ছে ২ লাখ লিফলেট।

দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে এক সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে ১১টি হাটেই এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com