শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কিশোরগঞ্জে নতুন করে আরও ১৪৮ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জে নতুন করে আরও ১৪৮ জনের করোনা শনাক্ত

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

প্রতীকী ছবি

কিশোরগঞ্জে নতুন করে মঙ্গলবার (২০ জুলাই) রাত ১০ টা পর্যন্ত ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৭৫২ জন।

নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬০ জন, হোসেনপুরে ১৭ জন, করিমগঞ্জে ৪ জন, তাড়াইলে ২ জন, পাকুন্দিয়ায় ১১ জন, কটিয়াদীতে ৯ জন, কুলিয়ারচরে ২ জন, ভৈরবে ২০ জন, নিকলীতে ৩ জন, বাজিতপুরে ১৭ জন, ইটনায় ২ জন ও মিঠামইনের একজন রয়েছেন।

Bangladesh Pratidin
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান মঙ্গলবার (২০ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, গত ১৫, ১৭, ১৮, ১৯ ও ২০ জুলাই কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ২৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সোমবার (১৯ জুলাই) বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৭২ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিক, হোসেনপুর, করিমগঞ্জ, পাকুন্দিয়া, ভৈরব, বাজিতপুর ও মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৪৯ জনের রেপিড এন্টিজেন টেস্টে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৪ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৪ জন, এ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন ৯ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১২৯ জন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৫ জন। এ পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৬ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬১৭ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৭২১ জন, হোসেনপুরে ৮০ জন, করিমগঞ্জে ৫০ জন, তাড়াইলে ৫৭ জন, পাকুন্দিয়ায় ১৬০ জন, কটিয়াদীতে ২০৩ জন, কুলিয়ারচরে ৪৬ জন, ভৈরবে ১৫৪ জন, নিকলীতে ১৭ জন, বাজিতপুরে ৬৯ জন, ইটনায় ৩৪ জন, মিঠামইনে ২২ জন ও অষ্টগ্রামের ৪ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৫৪৭ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৭০ জন।
গত ২৪ ঘণ্টায় টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৩ হাজার ৮১৩ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ৬৩ হাজার ৫৫৮ জন। গত ২৪ ঘণ্টায় কেউ টিকা গ্রহণ করেননি।

জানা গেছে, গত ১৯ জুন থেকে সাইনোফার্ম ভ্যাক্সিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ২০ হাজার ২২০ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাক্সিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৯ হাজার ৩০৭ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com