যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পূবাইলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ: কিশোর আটক

পূবাইলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ: কিশোর আটক

Exif_JPEG_420

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের পূবাইলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তুহিন (১৭) নামক এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তুহিন গাজীপুর পূবাইল থানা বসুগাও পশ্চিমপাড়া এলাকার বজলু মিয়ার পুত্র।

মঙ্গলবার (২৭ জুলাই) গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে শিশুটির মা বাদী হয়ে আটককৃত তুহিন কে আসামী করে পূবাইল থানায় মামলা দায়ের করেছে।

ঘটনার বিবরনীতে জানা যায়, শিশুটির পরিবার ও অভিযুক্ত তুহিন এর পরিবার পাশাপাশি বাসায় বসবাস করে। সে সুবাদে উভয় পরিবারের মধ্যে সু-সম্পর্ক ছিলো। প্রতিদিন বিকেলে তুহিন শিশুটির বাড়ীরতে পড়াশোনা করাতে যেতো। গত সোমবার (২৬জুলাই) বিকেলে পড়াতে গিয়েছিলো।পরে শিশুটি রাত আটটার দিকে খাবার খেয়ে প্রস্রাব করার জন্য তার মাকে বলে কিন্তু শিশুটি প্রস্রাব না করতে পেরে এবং যন্ত্রনায় কান্নাকাটি করতে থাকে। পরে শিশুটির মা দেখতে পায় শিশুটির গোপানাঙ্গের কিছু অংশ ফুলে গেছে। তখন শিশুটির মুখে ঘটনার বিস্তারিত শুনে স্থানীয় সাংবাদিকরা ও স্থানীয় এলাকা বাসীর উপস্থিতিতে তুহিনকে ডেকে এনে জিজ্ঞেস করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। পরে বিষয়টি থানা পুলিশ কে অবহিত করলে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তুহিন কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

ভিকটিম শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার সকালে পাঠানো হয়েছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দেন। প্রাথমিক তদন্ত শেষে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে বুধবার দুপুরে আসামিকে গাজীপুর আদালতে পাঠানো হয়ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com